• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভীর উপর হামলা : নিয়াজুলের সেই অস্ত্রের লাইসেন্স বাতিল

Monday, 11 December 2023, 8:16 am
আইভীর উপর হামলা : নিয়াজুলের সেই অস্ত্রের লাইসেন্স বাতিল
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর উপর পাঁচ বছর পূর্বে সশস্ত্র হামলার সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুংকার তোলার নিয়াজুল ইসলামের সেই অস্ত্রের লাইসেন্স (নিবন্ধন) বাতিল করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক তাঁর অস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন।

রোববার (৯ ডিসেম্বর) গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত হয়েছে করেছে জেলা প্রশাসক।

জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বলেন, অস্ত্র আইনের নীতিমালা লঙ্ঘন করায়, পুলিশি প্রতিবেদনের আলোকে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।

২০২২ সালের ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হেফাজতে থাকা তাঁর অস্ত্রের লাইসেন্সের নবায়ন চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছিলেন নিয়াজুল। ওই সময় তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মতামত জানতে চেয়ে জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারকে চিঠি দেন তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। জবাবে অস্ত্রটি নবায়ন না করার জন্য মতামত দিয়ে ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিয়েছিল পুলিশ। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ত্রটির লাইসেন্স নবায়ন করা হলে তা ব্যবহার করে নিয়াজুল যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে নারায়ণগঞ্জ নগরীতে ফুটপাতে হকার বসানো নিয়ে আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়াজুলের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অস্ত্রটি পুলিশের কাছে জব্দ থাকায় এটির লাইসেন্স নবায়ন করতে পারছিলেন না। এ বিষয়ে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেন।

নিয়াজুলের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ৩০ দিনের মধ্যে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স নবায়নের আবেদনের বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে আদেশ দেন। এ বিষয়ে জেলা প্রশাসন নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় ২০২২ সালের ১০ নভেম্বর। চলতি বছরের ২৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী নিয়াজুলের অস্ত্রের লাইসেন্সের বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়। ওই নির্দেশনার আলোকে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন জেলা ম্যাজিস্ট্রেট।

২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুতে মেয়র আইভী ও তাঁর সমর্থকদের ওপর হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় মেয়র আইভীসহ অর্ধশতাধিক নেতা–কর্মী-পুলিশ-সাংবাদিকসহ আহত হন। ওই সময় শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী নিয়াজুলকে অস্ত্র উঁচিয়ে গুলি করার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়।

ঘটনার পর দিন নিয়াজুল অস্ত্র ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মেয়র আইভীর কিছু সমর্থকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার ছয় দিন পর মেয়র আইভীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে অস্ত্রধারী নিয়াজুলসহ ৯ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় সিটি করপোরেশনের আইন কর্মকর্তা আবদুস সাত্তার লিখিত অভিযোগ দেন। কিন্তু দুই পক্ষের কারও মামলা না নিয়ে সদর মডেল থানা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

নিয়াজুলের খোয়া যাওয়া অস্ত্রটি ঘটনার ৯ দিন পর ২৫ জানুয়ারি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জার সামনে থেকে উদ্ধার করে পুলিশ। সেটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জব্দ আছে। ওই ঘটনায় জেলা প্রশাসনের তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দিন হায়দারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও গত ৫ বছরেও তা আলোর মুখ দেখেনি।

Previous Post

নারায়ণগঞ্জে পেঁয়াজ নিয়ে লংকাকান্ড : লাখ টাকা জরিমানা

Next Post

শামীম ও সেলিম ওসমানের ব্যানার ও ফেস্টুন সরাল প্রশাসন

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
শামীম ও সেলিম ওসমানের ব্যানার ও ফেস্টুন সরাল প্রশাসন

শামীম ও সেলিম ওসমানের ব্যানার ও ফেস্টুন সরাল প্রশাসন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য