• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘সিভিল সার্জন কি ভেরেন্ডা ভাজেন ?’ ডাঃ ইভাকে নিয়ে গুঞ্জন

Tuesday, 26 December 2023, 12:45 am
‘সিভিল সার্জন কি ভেরেন্ডা ভাজেন ?’ ডাঃ ইভাকে নিয়ে গুঞ্জন
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

আবারও সমালোচনার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন কর্তৃক নিয়ন্ত্রিত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা।

আড়াইহাজারের অনেকেই কঠোরভাবে সমালোচনা করে বলেন, ‘নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কোন নিয়ন্ত্রণ ই নাই আড়াইহাজারে। আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে দূর্ণীতি অনিয়মের পর এবার খোদ জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার ইভাত ঔদ্ধত্যপূর্ণ আচরণ একের পর এক করছেন কি করে ?  নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান আসলে করেন টা কি ?  নাকি নারায়ণগঞ্জ জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সের কমিশন বাণিজ্য, সরকারি অর্থ লুটপাট, চিকিৎসকদের নানা অপকর্ম, দালাল মেটস ও অন্যান্য অসংখ্য দূর্নীতির ঘটনা ধামাচাপা দিতেই ডাক্তার ইভার বিরুদ্ধে কোন কথা বলেন না সিভিল সার্জন ?

বারবার নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞার পরও ডাক্তার ইভা সরকারি বিধান না মেনে সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয় কে বৃদ্ধাংগুলি দেখানোর দুঃসাহস করেন কি করে ? তবে কি সাপে লেজ নাড়ে, নাকি লেজে সাপ নাড়ে ?  সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুুুুশিউর রহমান কি ভেরেন্ডা ভাজেন ?

জানা যায়, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভার নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনী সভায় অংশ নিয়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পাওয়ার সম্ভবনা রয়েছে এমন আটজন ব্যক্তিও নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন বলে অভিযোগ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটনের।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সায়মা আফরোজ ইভা।

সায়মার স্বামী নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য।

এর আগে উপজেলার দুপ্তারা ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণায় অংশ নিয়ে কারণ দর্শানোর নোটিশ পান সায়মা আফরোজ। গত রোববার তাকে তলব করেন নারায়ণগঞ্জ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ ধীমান চন্দ্র মন্ডল।

নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তিনি তাঁর প্রতিনিধির মাধ্যমে এই ব্যাপারে কমিটির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন।

তবে, স্থানীয় সূত্র জানায়, বিকেলেই খাগকান্দায় তিনি নৌকার পক্ষে উঠান বৈঠকে অংশ নেন। উঠান বৈঠকের এই আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম।

মাহবুব আলম তাঁর ফেসবুক একাউন্টে অনুষ্ঠানের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার এলাকায় মা-বোনদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা করলাম। সবাইকে ধন্যবাদ।’

যুবলীগ নেতার পোস্ট করা ছবিতে ডা. সায়মা আফরোজ ইভাকে বক্তব্য দেওয়া অবস্থায় দেখা যায়।
যোগাযোগ করা হলে এই প্রতিবেদকে মাহবুব আলম বলেন, ‘খাগকান্দা ইউনিয়নের কয়েকটি জায়গায় আজকে নৌকার প্রচারণা হইছে। আমি নিজে একটা নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করছি। বিকেল এই অনুষ্ঠান হয়। সেইখানে প্রধান অতিথি ছিলেন ভাবী ডা. সায়মা আফরোজ। তিনি মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়া কথা বলছেন। স্বাস্থ্যখাতে কী কী উন্নয়ন হইছে সেইটা লোকজনের সামনে বলছেন। ওনার স্বামীর ব্যাপারে বলছেন, আমার স্বামী যদি আপনাদের উন্নয়ন করে থাকে তাহলে ভোটের দিন আপনারা যেইটা ভালো বুঝবেন সেইটা কইরেন।’

এই উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদা মোশারফ।

যদিও এই বিষয়ে কথা বলতে ডা. সায়মা আফরোজ ইভার যোগাযোগে জন্য তাঁর মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এদিকে, আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটনের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর সরকারি কর্মকর্তা স্ত্রীই শুধু নন, এই আসনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এমন আটজন

সরকারি-বেসরকারি কর্মকর্তা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিয়েছেন।
তিনি বলেন, ‘এই কর্মকর্তারা হলেন- দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মইনুল হোসেন মানিক, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হোসেন, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন প্রধান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের লুৎফুন্নাহার। তারা এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য তারা কয়েকদিন আগে ট্রেনিংও নিয়েছেন। তারপরও নৌকার প্রার্থীর পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন।’

লাঙল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘শুধু যে প্রচারণা চালাচ্ছেন তা নয়, তারা বলছেন, আমাদের জীবন দিয়ে হলেও বাবুকে (নৌকার প্রার্থী) আমরা পাস করিয়ে আনবো। এই বিষয়ে আমরা তালিকা করেছি, আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন কমিশনে লিখিতভাবে আমরা অভিযোগ জানাবো।’

যোগাযোগ করা হলে দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সরকার বলেন, তিনি খাগকান্দা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ডা. সায়মা আফরোজ ইভাও ছিলেন। তবে অনুষ্ঠানটি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল বলে দাবি তাঁর।

এই বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘আমরাও এমন অভিযোগ পেয়েছি। এই বিষয়ে নিয়ম অনুযায়ী সকলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

Previous Post

‘বোস কেবিনের চ্যাপ্টার ক্লোজ, হুন্ডিতে টাকা পাচার !’

Next Post

নারায়ণগঞ্জে 'প্যাসিফিক জিনস' গ্রুপ কারখানা করবে

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নারায়ণগঞ্জে ‘প্যাসিফিক জিনস’ গ্রুপ কারখানা করবে

নারায়ণগঞ্জে 'প্যাসিফিক জিনস' গ্রুপ কারখানা করবে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য