• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে বোমাটি বিস্ফোরিত হলে গাড়ীর কেউ বাঁচত না : এসপি রাসেল

Saturday, 6 January 2024, 9:01 pm
সিদ্ধিরগঞ্জে বোমাটি বিস্ফোরিত হলে গাড়ীর কেউ বাঁচত না : এসপি রাসেল
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ডে কক্সবাজারগামী বাস তেকে উদ্ধার হওয়া বোমাটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

এটি একটি ‘টাইম জেনারেটিং’ বোমা। পুরো ডিভাইসে একটি ডিজিটাল ঘড়ি, ব্যাটারির এক প্রান্তের তার ও অপর প্রান্তে এক্সপ্লোশন (গান পাউডার, পেট্রল, বারুদ) লাগানো ছিল। ঘড়ির টাইমার সক্রিয় হয়ে আইইডি বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে বাসের ১৬ যাত্রী, সুপারভাইজার, চালকসহ ১৯ জনের সবারই প্রাণহানি হতো।

শনিবার (৬ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বড় ধরনের মৃত্যুপুরী থেকে রক্ষা পেয়েছি। সামনে আরও কাউন্টার থেকে বাসটিতে যাত্রী উঠত। সব যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে।’

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, শুক্রবার রাতে বেঙ্গল পরিবহনের বাসটি গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসার পর সায়েদাবাদ থেকে যাত্রী ওঠায়। বাসের সুপারভাইজার মো. হাসান যাত্রীর সংখ্যা গণনাকালে গাড়ির পেছনের সিটে ব্যাগ দেখতে পান, কিন্তু যাত্রী নেই। সুপারভাইজার ওই আসনের যাত্রীকে মুঠোফোনে কল করলেও তা বন্ধ পান। তিনি ব্যাগ খুলে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান। তিনি চালককে সিদ্ধিরগঞ্জের মৌচাকে গাড়ি থামাতে বলেন এবং ৯৯৯ হটলাইন নম্বরে ফোন করেন।

পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, পুলিশ গিয়ে তার লাগানো বোমার মতো দেখতে পেয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে নিশ্চিত হন, এটি একটি বোমা। এটিকে আইইডি বলে। এরপর তাঁরা বোম্ব ডিসপোজাল স্যুট পরে বোমাটি গাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে যান এবং প্রক্রিয়া মেনে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। বিস্ফোরণ ঘটানোর পর আলামত হিসেবে জব্দ করা হয়েছে একটি ১২ ভোল্টের মোটর সাইকেলের ব্যাটারি, দুই বোতল ফ্ল্যাশ পাউডার, ৩ বোতল পেট্রল ও একটি লিথিয়াম আয়ন ব্যাটারি।

কক্সবাজারগামী বাসের পেছনের আসন থেকে উদ্ধার হওয়া ‘টাইম বোমা’। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়

বোমাটির যখন নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়, তখন বিকট শব্দে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘গাড়িটি যেহেতু এসি গাড়ি, এটা বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই মারা যেত। কারণ, বিস্ফোরিত হওয়ার সঙ্গে গান পাউডার, পেট্রল ও বারুদ মিশে যে এক্সপ্লোশনটা হতো, তা বলার অপেক্ষা রাখে না। আমরা বড় ধরনের মৃত্যুপুরী থেকে রক্ষা পেয়েছি।’

যারা ব্যাগের মধ্যে বোমাটি রেখেছিল, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জহিরুল ইসলাম, জেলা পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ডিআইওয়ান) কামরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ পুলিশ সুপর (এসপি) গোলাম মোস্তফা আরও বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নাশকতাকারীরা ঢাকার একটি ট্রেনে কিন্তু আগুন দিয়েছে। রাতে আমরা বাসের ভেতরে শক্তিশালী বোমা পেলাম। গাড়ির সুপারভাইজারের কারণে বোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই আমরা ডিফিউজড করতে পেরেছি। না হলে অনেক মানুষের প্রাণহানি হতো।’ এমন অবস্থায় যাত্রীদের তল্লাশি করে গাড়িতে তোলার আহ্বান জানান তিনি।

Previous Post

ট্রেনে আগুন নাশকতা : ফতুল্লায় অভিযান-গ্রেপ্তার

Next Post

আড়াইহাজারে সংঘর্ষ-গুলি-ভোট বর্জন, গ্রেফতার ১৩

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
আড়াইহাজারে সংঘর্ষ-গুলি-ভোট বর্জন, গ্রেফতার ১৩

আড়াইহাজারে সংঘর্ষ-গুলি-ভোট বর্জন, গ্রেফতার ১৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য