• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফুটপাত হকারমুক্ত : এমন সিদ্ধান্তে অনড় এমপি-মেয়র-প্রশাসন

Thursday, 22 February 2024, 10:48 pm
জুতার মালা পরানো সেই রাজাকারপুত্রের পাশে এবার এমপি মেয়র !
7
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জবাসীর স্বস্তির লক্ষ্যে নগরী ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখার পক্ষে একমত পোষন করে কটোর অবস্থানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। অন্যদিকে ফুটপাতে বসার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে হকার নামধারী ৫শত টাকা মজুরীর চাকরীজীবী ও চাঁদাবাজচক্র। তবে নগরীর ফুটপাত থাকবে হকারমুক্ত; এই সিদ্ধান্তে অনড় সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। বিকেল থেকে এই সভা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও শওকত হাশেম শকু।

এই সভায় হকারদের অন্যায্য আবদার না মেনে ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্তে অটল ছিলেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। শহরকে সুশৃঙ্খল রাখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা।

যদিও এই সভাকে অনানুষ্ঠানিক বলে জানিয়েছেন সিটি মেয়র ও সংসদ সদস্য। তবে ফুটপাত দখলমুক্ত রাখার সিদ্ধান্তে অটল অবস্থানের কথা জানান এই দুই জনপ্রতিনিধি। এই ব্যাপারে প্রশাসনিক পর্যায়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রাখার কথা জানান জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

সভাশেষে সাংবাদিকদের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘প্রথম বৈঠকে (প্রেস ক্লাবে অনুষ্ঠিত) নেওয়া সিদ্ধান্তের আলোকেই কাজ হচ্ছে। ওই বৈঠকের পর কীভাবে সমস্যাগুলোকে সমাধান করা যায় সেই লক্ষে এবার একটি অনানুষ্ঠানিক সভা হলো ডিসি অফিসে। আমি এমপি মহোদয়ের (সেলিম ওসমান) সঙ্গে একমত। (হকার ইস্যুতে) আমরা আমাদের ভোটারদের অগ্রাধিকার দেবো। সাধারণ মানুষের অধিকার ফুটপাত দিয়ে হাঁটা।’

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা হকারদের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জনপ্রতিনিধিদের নিয়ে দেওয়া ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আজকে তারা (হকার) অন্যায় কাজটা করেছে। গতকাল ২১শে ফেব্রুয়ারি ছিল, আজ ২২শে ফেব্রুয়ারি। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন কীভাবে হকার নামধারী কিছু খুনি, বাজে, অবৈধ লোক এভাবে হুঙ্কার দেয়, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিরুদ্ধে কথা বলে? এত সাহস তারা কীভাবে পায়, তা আমারও বোধগম্য নয়।’

৮ শতাধিক হকারকে পুনর্বাসনের ব্যবস্থা করার বিষয়টি পুনরায় উল্লেখ করে মেয়র বলেন, ‘মানবিকতার কারণে আমি ৬০০-৮৫০ জন পুনর্বাসন করেছি। আমি এমপি মহোদয়কে তালিকাগুলো চেক করার অনুরোধ করবো। যারা দোকানগুলো বিক্রি করে চলে এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ জানাই।’

ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে সিটি মেয়র আইভী বলেন, ‘এরপর যারা হকারি করে নি¤œ আয়ের মানুষ তাদের বিষয়ে আমরা, এমপি মহোদয় ও জেলা প্রশাসন মিলে কি করা যায় চিন্তা করবো। কিন্তু কোনো অবস্থাতে বঙ্গবন্ধু সড়ক দখল করে, যানজট সৃষ্টি করে, চুরি, ছিনতাই, ডাকাতি করে সরকারের বদনাম করা এবং নারায়ণগঞ্জকে জিম্মি করা; এটা কেউই বরদাস্ত করবো না।’

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, ‘আজকের বৈঠক একটি আনঅফিসিয়াল ঘরোয়া বৈঠক ছিল। আজকে শহীদ মিনারে হকাররা যাচ্ছে-তাই কথা বলে আমাদেরকে (জনপ্রতিনিধি) চ্যালেঞ্জ করেছে। এইটা তাদের উচিত হয়নি। আমরা তাদের কাছে তালিকা চেয়েছিলাম, পর্যায়ক্রমে একটা ব্যবস্থা করার কথাও বলেছিলাম। কিন্তু তারা যাচ্ছে-তাই কথা বলছে, পরীক্ষা চলাকালীন সময়ে তারা রাস্তায় মিছিল করেছে।’

জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বে রাইফেলস্ ক্লাবে হকারদের নিয়ে বৈঠক করেছিলেন সেলিম ওসমান।

এই বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজকে রাইফেল ক্লাবে হকারদের সাথে আমি বসেছি, সবার সাথে কথা বলেছি। আমরা কীভাবে সুন্দর সমাধান দিতে পারি সেই ব্যাপারে চিন্তা-ভাবনা করছি। কীভাবে আমরা গাড়ি ও রিকশাসহ যানবাহন কমাতে পারি সেইটা নিয়েও ভাবছি। হকারদের সহযোগিতা করতে হলে তাদের নামের তালিকা আমাদের দিতে হবে। তাই বলে একজন মানুষকে দিয়ে একশ’ মানুষের ক্ষতি হবে, এই ধরনের সহযোগিতা আমরা করতে পারবো না। আমরা নারায়ণগঞ্জের মানুষ, জনপ্রতিনিধিরা চাই যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা যেন কোন কষ্ট না পায়, তাদের ছেলেমেয়েরা যেন কোন কষ্ট না পায়; সেই ব্যাপারে আমরা অটল থাকবো।’

Previous Post

জুতার মালা পরানো সেই রাজাকারপুত্রের পাশে এবার এমপি মেয়র !

Next Post

দীর্ঘদিন সিলিন্ডারে করে গ্যাস চুরি : অতঃপর...........

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
দীর্ঘদিন সিলিন্ডারে করে গ্যাস চুরি : অতঃপর………..

দীর্ঘদিন সিলিন্ডারে করে গ্যাস চুরি : অতঃপর...........

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য