• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেই পিএ সিদ্দিকের ভাই ও বায়রার দূর্ণীতি : তদন্ত কমিটি গঠন

Friday, 15 March 2024, 2:09 pm
সেই পিএ সিদ্দিকের ভাই ও বায়রার দূর্ণীতি : তদন্ত কমিটি গঠন
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

২০১৯ সালে  অক্টোবর নারায়ণগঞ্জ সদর আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ৩০০  শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যাপক দূর্ণীতি বন্ধ করতে না পেরে কঠোর ভাষায় মন্তব্য করেছিলেন, “পিএ সিদ্দিক হাসপাতালের মালিক !” সেই পিএ সিদ্দিকের বিরুদ্ধে ঠিকাদার চক্রের সাথে আতাঁত করে কোটি কোটি টাকার লুটপাট করার অভিযোগ দীর্ঘদিনের । পিএ সিদ্দিক ছাড়াও এই হাসপাতালের ব্যাপক দূর্ণীতিতে এবার সেই পিএ সিদ্দিকের আপন দুই ভাই ও বায়রা ভাইয়ের বিরুদ্ধেে আবারো জোড়ারো অভিযোগ উঠেছে ।

এবার শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৫ কর্মচারীর বিরুদ্ধে সরকারি বিল ভাউচারের টাকা আত্মসাৎ, ব্লাড ব্যাংকের অর্থ লোপাট, সরকারি মালামাল বাইরে বিক্রি, রোস্টারের নামে প্রতি মাসে অর্থ লুটে নেয়াসহ বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই অভিযোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

অভিযুক্ত ৫ কর্মচারীরা হলেন : নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হিসাবরক্ষক আহসান হাবিব, ব্লাড ব্যাংক ইনচার্জ আব্দুর আজিজ, স্টোরকিপার আতিকুর রহমান, ওয়ার্ডমাস্টার শেখ আনসার আলী ও অফিস সহায়ক জয়নাল।

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সভাপতি জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। এছাড়া কমিটিতে অপর দুই সদস্য হলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আসিফ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

এই কমিটি আগামী ১৮ মার্চ সকাল ১০টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করবে বলে কমিটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত করছে। কমিটি আগামী ১৮ মার্চ এই বিষয়টি নিয়ে বসবে বলেও জানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিবে অধিদপ্তর।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। দ্রতই এই বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে, অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের মধ্যে তিনজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আলোচিত ‘পিএ সিদ্দিক’ এর আত্মীয়। দুইজন সিদ্দিকের ভাই এবং অপরজন ভায়রা ভাই । যিনি বিগত দিনে পিএ সিদ্দিকের মালিকানাধীন ওষুধের দোকানে চাকরী করতেন।  পিএ সিদ্দিকের বিরুদ্ধে ছিল ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ. হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারাও এই কর্মচারীর দাপটে ছিলেন তটস্থ। পিএ সিদ্দিকের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম ওসমানও। তিনি প্রকাশ্যে একাধিক অনুষ্ঠানে সিদ্দিকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন। যদিও সিদ্দিকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তবে, দুর্নীতির অভিযোগের পাহাড় মাথায় নিয়ে পিএ সিদ্দিক হন রাজশাহীতে।

২০২০ সালের ২ জুলাই এক সভায় সেলিম ওসমান অভিযোগ করেন, ‘গত ৫ বছর ধরে আমি এই হাসপাতাল নিয়ে কাজ করছি। এতোবড় চুরি আমার জীবনেও আমি দেখিনি। কখন টেন্ডার হয়, কখন সাপ্লাই হয় আমরা কেউ জানি না। এসব দুর্নীতির পেছনে তত্ত্বাবধায়কের পিএসহ কয়েকজন জড়িত। এখানে ১শ টাকার মাল ১৫শ টাকা ধরা হয়। বাকি টাকা লুটপাট হয়েছে। তারা এই শহরে গাড়ি বাড়ির মালিক, একাধিক ক্লিনিকের শেয়ার হোল্ডার। একজন দুর্নীতিবাজকে চিহ্নিত করলাম, তার নাম পিএ সিদ্দিক। তাকে বদলি করে দেওয়া হলো রাজশাহী। বদলি করে কি তাকে বাঁচিয়ে দেওয়া হলো ? এখানে উপস্থিত জেলা প্রশাসক, পুলিশ সুপার আছেন প্রয়োজনে দুদকের মাধ্যমে তদন্ত করে বের করা হোক। এসব লুটেরাদের কাছ থেকে জনগণের টাকা ফেরত আনতে হবে।

ও্ই সভায় সেলিম ওসমান আরো বলেছিলেন, ‘এ হাসপাতালের একজন টাইপইস্ট থেকে তত্ত্বাবধায়কের পিএস হয়ে গেলেন। তার জন্য কোন তত্ত্বাবধায়কই স্বাধীন ভাবে কাজ করতে পারতো না। আমি তদন্ত চেয়ে ছিলাম। কিন্তু তাকে বদলী করে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের মানুষের চাহিদা হোক, কেন ওই চোরকে রাজশাহী পাঠিয়ে দেয়া হলো। কেন তার বিচার নারায়ণগঞ্জ শহরে হবে না? যার নাকি আমার জানা মতে, নারায়ণগঞ্জে ৩টি বাড়ি আছে, বিভিন্ন ক্লিনিকে শেয়ার রয়েছে। আমি যখন নিজে নিজে অডিট করেছি তখন দেখেছি ১০০ টাকার মাল ১৫০০ টাকা, রোগীদের খাবারের মধ্যে চুরি, আমি দুই বছরের গ্যারান্টি সহ ফ্যান দিয়েছি সেগুলো কোথায় গেল, একটি গভীর নলকূপ বসানোর পরও কেন আরেকটি গভীর নলকূপ বসানো হলো। কারণ ওইটার মধ্যে ঠিকাদারী আছে। চুরি যারা করেছে তাদের প্রত্যেকের নাম তদন্তের পর প্রকাশ করা হবে।

সেই পিএ সিদ্দিক রাজশাহী বদলী হবার পর চাকরী ছেড়ে দিলেও এবার নতুন করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ আব্দুর আজিজের ভিতরের কক্ষে বসে প্রতিনিয়তঃ হাসপাতালের পুরো কর্মকান্ড মনিটরিং করে যাচ্ছেন। স্বচ্ছ তদন্ত করলে বেড়িয়ে আসবে এখনো ওই রাঘব বোয়াল চক্র আকড়ে ধরে আছে পুরো হাসপাতালের চিকিৎিসা ব্যবস্থাকে আর লুটপাট করে নিচ্ছে কোটি কোটি টাকা। বিদেশে বসে এই চক্রের হোতারাও একে অপরের আত্মীয় হয়ে অপকর্ম যেন লাগামহীন পন্থায় চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর।

এমন গুরুতর অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, “পিএ সিদ্দিক হাসপাতালে বসে মনিটরিং করার কোন সুযোগ নাই সিদ্দিকের। তরে বিষয়টি আমি দেখবো বলে মন্তব্য করেন ডা. আবুল বাসার।”

Previous Post

নিখোঁজ অটোচালক রাজুর লাশ উদ্ধার

Next Post

রূপগঞ্জ : অপরাধী চক্রের দৌড়াত্ম, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
রূপগঞ্জ : অপরাধী চক্রের দৌড়াত্ম, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড

রূপগঞ্জ : অপরাধী চক্রের দৌড়াত্ম, চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য