• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে উদ্ধার হওয়া হাতিটি সাফারি পার্কে এসেই গা এলিয়ে দিচ্ছে

Sunday, 1 September 2024, 11:34 am
রূপগঞ্জে উদ্ধার হওয়া হাতিটি সাফারি পার্কে এসেই গা এলিয়ে দিচ্ছে
2
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

কুমিল্লায় নির্যাতনের শিকার হাতি নিহারকলিকে গতকাল শনিবার বেলা সোয়া তিনটার দিকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাতিশালায় আনা হয়। এখানে এসেই ক্লান্ত হাতিটি গা এলিয়ে শুয়ে পড়ে। এরপর শুরু হয় তার পরিচর্যা।

গতকাল সাফারি পার্কে গিয়ে দেখা যায়, হাতিটির শরীরে পানি দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পানি দেওয়ার পর হাতিটি বেশ আয়েশী ভঙ্গিতে গোসল করতে থাকে। সাফারি পার্কের মাহুতরা মিলে হাতিটির শরীর ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলেন। এরপর সেটি উঠে দাঁড়ায়। মুহূর্তেই এক পাশ থেকে আরেক পাশে কাত হয়ে শুয়ে পড়ে। এরপর অপর পাশেও পানি ঢেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালান মাহুতরা। পরিচর্যা শেষে হাতিটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পড়ে।

সাফারি পার্ক সূত্র জানায়, সম্প্রতি একটি হাতিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বন বিভাগের লোকজন উদ্ধার অভিযানে নামেন। তাঁরা বিভিন্ন তথ্য–উপাত্তের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দিতে যান। গিয়ে দেখতে পান, দাউদকান্দির হাতিটি ছড়িয়ে পড়া ভিডিওর হাতি নয়। এখানে নির্যাতনের শিকার যে হাতি পাওয়া যায়, এটি বয়স্ক ও কিছুটা অসুস্থ। হাতিটি দিয়ে চাঁদাবাজি করা হতো। পরে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হয়।

এ দিকে বন বিভাগ জানতে পারে, ভিডিওতে ছড়িয়ে পড়া মারধরের শিকার হাতির অবস্থান নারায়ণগঞ্জের ভুলতা এলাকায়। গত ৩০ আগস্ট বিকেলে সেখানে অভিযান চালায় বন বিভাগ। পরের দিন ৩১ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে হাতিটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে ছিলেন বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, একটি হাতি খুঁজতে গিয়ে পাওয়া গেছে আরও একটি হাতি। দুটি হাতি এখন সাফারি পার্কে আছে। হাতি উদ্ধারের পাশাপাশি মনিরুল ইসলাম (১৯) নামের একজন মাহুতকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। উদ্ধার দুটি হাতি দিয়েই মালিকেরা চাঁদাবাজি করতেন।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুটি হাতিকে সাফারি পার্কে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন পিরিয়ড শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অন্য হাতির সঙ্গে তাদের নির্দিষ্ট জায়গায় রাখা হবে।

Previous Post

রূপগঞ্জে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

Next Post

গাজী : একদিকে রিমান্ড শুনানি অপরদিকে গণশুনানি

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

Next Post
গাজী : একদিকে রিমান্ড শুনানি অপরদিকে গণশুনানি

গাজী : একদিকে রিমান্ড শুনানি অপরদিকে গণশুনানি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য