• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মতবিনিময়কালে দৃঢ়তার সঙ্গে সাংবাদিকদের সমালোচনায় গিয়াসউদ্দিন

Monday, 30 September 2024, 9:07 pm
মতবিনিময়কালে দৃঢ়তার সঙ্গে সাংবাদিকদের সমালোচনায় গিয়াসউদ্দিন
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার দৃঢ়তার সাথে প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “অনেক সাংবাদিক স্বৈরাচারী সরকারের দোসর ছিল ! আমাদের কাছে প্রমাণ আছে কিছু কিছু সাংবাদিক আমাদের দলের নেতাদের নাম এফআইআর লিখে দিয়েছে। অনেক সাংবাদিক আমাদের লোকজনদেরকে ডিবির সাথে গিয়ে ধরিয়ে দিয়েছে। সেগুলো আমরা ভুলে যাইনি।”

এভাবেই দৃঢ়তার সাথে সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রেসক্লাব ভবনের সিনেমন রেঁস্তোরায় নারায়ণগঞ্জের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

গিয়াসউদ্দিন বলেন, প্রেস ক্লাবের প্রতি আমাদের কেন অভিযোগ থাকবে না ? মামলা দিল অন্য কেউ এবং আপনার প্রেসক্লাবের সদস্য দাঁড়িয়ে বিএনপির সভাপতির নাম যখন বললেন তখন গোটা বিএনপিকে আপনার সামনে এসে দাঁড় করিয়েছেন, আপনার প্রতিপক্ষ বানিয়েছেন। চিল কান নিয়ে পালিয়েছে বলে নিজের কান না খুঁজে চিলের পিছে দৌড়াবেন, আপনারা তো এই শ্রেণীর মানুষ না। মামলা হওয়ার পর আপনারা যদি অনুসন্ধান করে দেখতেন এই মামলার পেছনে কে আছে, তাহলে আপনাদের প্রতি আমাদের এই অভিযোগের বিষয়টি থাকতো না।

আপনারা সাংবাদিক । অনুসন্ধানী সাংবাদিকতা করে। খুঁজে বের করেন । ৫ তারিখের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বহু মামলা হয়েছে। আপনারা যদি মনে করেন এই মামলা কারা করছে সেটা বিএনপি জানে তাহলে এই ধারণা ভুল। যারা মামলা করছে তাদের পাশে যদি আমরা থাকতাম, সেই মামলা খাওয়ার পর তাদের জীবনের অর্ধেক শেষ হয়ে যেত। কিন্তু এখন যে মামলাগুলো হচ্ছে সেগুলো কেমন মামলা হচ্ছে আপনারা জানেন।

স্থানীয় প্রত্রিকার প্রতি অভিযোগ করে গিয়াসউদ্দিন আরও বলেন, নারায়ণগঞ্জ স্থানীয় পত্রিকাগুলো যথেষ্ট ভালো সেবা দেয়। ৫ তারিখের পর কিছু খবরের কাগজে দেখা যায় কোন এক নেতাকর্মীর অনেক অপরাধের তথ্য তুলে ধরেছে, আবার অনেক পত্রিকায় তাকে ফেরেশতা তুল্য বানিয়ে দিয়েছে। এগুলোতে আমাদের মধ্যে বিরুপ ধারণা হবে না কেন ? তবে আমি এটা স্বীকার করি লোকাল পত্রিকার সাংবাদিক এবং প্রেসক্লাব এক না। তবে এই পত্রিকাগুলো আপনাদের মান সম্মান কতটুকু নষ্ট করেছে এটা একবারও ভেবে দেখেছেন ? আমরা আহ্বান জানাই এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য। প্রয়োজনে আপনারা বসেন, কোন সাংবাদিক এই পেশার জন্য কতটুকু যোগ্য সেটা যাচাই-বাছাই করেন। সাংবাদিকতা হলো একটি আদর্শের পেশা, তবে পত্রিকায় যেটা প্রকাশ করা হচ্ছে সেটা একটি ব্যবসা। আমাদের দলের মধ্যেও যেমন ভালো খারাপ আছে, আপনাদের মধ্যেও কিছু ভালো খারাপ আছে। তাদের বাছাই করে শুধু ভালোদের নিয়ে একটি সংগঠন করা উচিত। ভালদের এই নারায়ণগঞ্জ কে ভালো রাখার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এবং খারাপের বিরুদ্ধে লড়াই করতে হবে। নারায়ণগঞ্জে অনেক প্রতিষ্ঠান আছে, তবে প্রেস ক্লাবটি হচ্ছে সব থেকে সম্মানীয়। আমাদের প্রেসক্লাব যদি সম্মানিত হয়, তাহলে আমরাও গর্ব করে অন্যান্য জেলার প্রেসক্লাবের সাথে তুলনা করে কথা বলতে পারব। আবার আপনারাও চাইবেন কোন নেতা যেন গডফাদারের না হয় দেশ ছেড়ে না পালায়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনির উপস্থিতিতে গিয়াসউদ্দিন বলেন, আপনারা না জেনে আমাদের উপর দোষারোপ করবেন, এটাতো নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দদের কাছে বাঞ্ছনীয় না। আপনাদের আমরা সম্মান ও শ্রদ্ধা করি। আপনারা অনেক নিউজ করেন, কিছু নিউজ আমার পক্ষেও থাকে বিপক্ষেও থাকে। কিন্তু আমার বিরুদ্ধে নিউজ করার পর, আমি কি কোন সাংবাদিককে ফোন দিয়েছিলাম? অথচ এমন সময় গেছে যখন স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে একটা কথাও আপনারা বলতে পারেন নি। সাংবাদিকদের ওপর মামলা হুমকি ও মারপিট করা হয়েছে। আমাদের দলের ভেতরেও তো সবাই ভালো আছে এমনটা নয়, তবে আমরা যখন দলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধের তথ্য পেয়েছি সাথে সাথে একশন নিয়েছি। অনেকের আমার কথা ভালো না লাগতে পারে কিন্তু আমার মনে যা আছে আমি সেটা খুলে বলতে চাই, আমি মুনাফিক না।

Previous Post

অবৈধ সাম্রাজ্য রক্ষার্থে শামীম-টিটু ও চেলা চামচাদের দৌড়াত্ম চলছেই

Next Post

মায়ানমার কারাগার থেকে আড়াইহাজারে ফিরলো ১১ যুবক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
মায়ানমার কারাগার থেকে আড়াইহাজারে ফিরলো ১১ যুবক

মায়ানমার কারাগার থেকে আড়াইহাজারে ফিরলো ১১ যুবক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য