• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা : নগরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

Wednesday, 13 November 2024, 4:08 pm
আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা : নগরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

27
SHARES
86
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার (নাসিক) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এমন নির্দেশ দেয় ।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলতেছে । ডাক্তার সেলিনা হায়াত আইভী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য জানতে পেরে তদান্তের স্বার্থেডাক্তার সেলিনা হায়াত আইভীর বিদেশ গমন করতে যাতে না পারে সে লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এম,ন আবেদনে আদালত উল্লেখিত নিষেধাজ্ঞা প্রদান করে ।

এমন ঘটনায় নগরীর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় অনেকেই বলেন, “লেজ কাটা কুকুর যেমন মনে করে আমার অপরাধের কারণে আমার লেজ কাটা গেলো। তাইলে আর কারো লেজ থাকার দরকার নাই বলে সকল কুকুরের লেজ কাটার পরিকল্পনা করে । তেমনি হাজারো অপকর্ম করে চিহ্নিত গডফাদার তার পরিবার ও চেলা চামচাদের নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে পরিকল্পনা করেছ ‘আইভী দেশে স্বস্তিতে থাকে কেমন ?’ এমন হিংসা থেকেই ওই গডফাদারের প্রেতাত্মারা এখনো বসে আছে দুদকে। তাদের দিয়ে নাড়াচ্ছে কলকাঠি। গেলো ১৫ বছর ক্ষমতায় থেকে যেমন স্বস্থিতে থাকতে দেয় নাই নগরবাসীকে এখন পালিয়ে গিয়ে গডফাদার নানা ছক আঁকছে নতুন করে।’

সূত্রে আরো জানায়, ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ দেন। আর আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করে সিএনজি, অটোরিকশা হতে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে আঙ্গুল ফুলে করাগাছ বনে যান। আবুল হোসেনের নিজ নামে নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে ৪ থেকে ৫টি ফ্ল্যাট। এ ছাড়াও ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে তার পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করে । মেয়র থাকাকালে তার গাড়ী চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরের বরফকল এবং পানিরকল এলাকায় রয়েছে ২টি ফ্ল্যাট।

অভিযোগর ভিত্তিতে  জানা যায়, সিটি কর্পোরেশনে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট করে মেয়র আইভীর দুই ভাই আলী রেজী রিপন এবং আহম্মদ আলী রেজা উজ্জ্বল। নারায়ণগঞ্জ জেলায় ৭ তলা বিশিষ্ট এক বিশাল বাড়ি, নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চিত্ত বিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ করেছেন, শেখ রাসেল পার্ক নির্মাণ করা হয় বাংলাদেশ রেলওয়ের ১৮ একর জমি দখল করে।

এমন অভিযোগ ছাড়াও সাবেক মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীর নামে, তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গ এবং তার নিকট আত্মীয়দের নামে আরও অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে এমন অভিযোগে গোয়েন্দা তথ্যানুসন্ধানে সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার মেয়ে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। মেয়র পদে আইভী ২০১১ সালে প্রথমবার নির্বাচিত হন। আওয়ামীলীগ ক্ষমতাসীন থাকার পরও প্রতিকুলতার মধ্য দিয়ে এরপর টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন ডাক্তার আইভী। আলী আহাম্মদ চুনকা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি। আর ডাক্তার সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হলেও নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদার ও তার চক্রের কারণে কখনোই স্বস্তির সাথে নগরভবনে দায়িত্ব পালন করতে পারেন নাই । যা নারায়ণগঞ্জবাসীর কাছে একে বারেই পরিস্কার ।

Previous Post

হত্যাসহ ৯ মামলার আসামি রিপন গ্রেপ্তার

Next Post

নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু

নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নির্মাণ শ্রমিকের মৃ*ত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য