• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মামুন হত্যা : বাবু গ্রেপ্তার, তৃপ্তির ঢেঁকুর চাচা মাহবুবরের

Thursday, 10 July 2025, 7:38 pm
মামুন হত্যা : বাবু গ্রেপ্তার, তৃপ্তির ঢেঁকুর চাচা মাহবুবরের

Oplus_131072

20
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুন মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে  শরীয়তপুরের নড়িয়া থানার পাঁচগাঁও কেদারপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়।

আআটককৃত জাহিদুল ইসলাম বাবু উপজেলার মর্তুজাবাদ এলাকার মঞ্জু মিয়ার পুত্র।  আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১-এর অপারেশন অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব ১১ জানায়, চলতি বছরেরর গত ১০ জুন মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে আটক করে স্থানীয় জনতা। সেখানে যুবদল নেতা বাদলের অনুসারী কর্মী-সমর্থকরাও ছিলেন। ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নেওয়ার পথে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা জায়েদুল ইসলাম বাবু ও তার সমর্থকেরা। ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  বাবু ও সমর্থকরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেন।

গুলিতে নিহত মামুন ভূইয়ার বড় ভাই মো. বাদল ভূইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গুলির ঘটনায় জাহিদুল ইসলাম বাবুকে বিএনপি ও বিএনপির সংগঠন থেকে বহিষ্কার করা হয়৷

এরপর পলাতক থাকাবস্থায় আজ বৃহস্পতিবার দিবাগত রাতে শরীয়তপুরের নড়িয়া থানার পাঁচগাঁও কেদারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্যবসায়ী মামুন হত্যা মামলার প্রধান আসমি জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়৷

এরপুর্বে মঙ্গলবার হবিগঞ্জে অভিযান পরিচালনা করে মামলার আরেক আসামি রাসেল ফকিরকে গ্রেপ্তার করেন র‍্যাব। গ্রেপ্তারকৃতকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সদ্য বহিস্কৃত ‘জায়েদুল ইসলাম বাবু সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন। এই বাবু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা। তার কাছে রয়েছে অস্ত্রের ভান্ডার । যা পুরোপুরি নিয়ন্ত্রণ করে মাহবুবুর রহমান নিজেই। ভাতিজাকে দিয়ে নানা অপকর্ম পরিচালনা করালেও এখনো সুরক্ষিত রয়েছেন চাচা মাহবুবুর রহমান। মূলতঃ মাহবুবুর রহমানকে নিয়ন্ত্রণ করা না হলে আরো অসংখ্য বাবু গড়ে উঠবে অচিরেই। আর আবারো কোন না কোন হত্যাকান্ড ঘটলে এই মাহবুবুর রহমানরা সুরক্ষিত থাকেবেই । তাই দ্রুত মাহববুবুর রহমানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জরুরী বলেও মন্তব্য করেছেন সাধারণ এলকাবাসী ।

গুলিতে মামুন হত্যার পর চাচা মাহবুবর রহমান নানা ছকে নিজেকে রক্ষা করতে বাবু ও রাসেলকে গ্রেফতার করতে নতুন ছক তৈরি করে।  সেই ছকে মাহবুবুর রহমান নিজেকে রক্ষা করতে এখতে নানাভাবে তদ্বির চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার অনুরোধে রূপগঞ্জের নির্ভরশীল একটি সূত্র জানান, ভাতিজা বাবু গ্রেফতারের পর তৃপ্তির ঢেঁকুর তুলেছে মাহবুবুর রহমান।

উল্লেখিত এমন অভিযোগ স্থানীয় অনেকের । যারা নাম প্রকাশ না করার অনুরোধে আরো বলেন, ‘৫ আগষ্ট খুনি হাসিনা পালানোর পর মাহবুবুর রহমান, তার ভাতিজা বাবু বাহিনী পুরো রূপগঞ্জে দখল চাঁদাবাজি, মামলা বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণসহ সকল ধরনের অপরাধ করে এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

Previous Post

সজল হত্যা : ডাক্তার আইভীর জামিন নামঞ্জুর

Next Post

এসপি বিরুদ্ধে যত অভিযোগ ! ৭২ ঘন্টার মধ্যেই ওসি ক্লোজ

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

Next Post
এসপি বিরুদ্ধে যত অভিযোগ ! ৭২ ঘন্টার মধ্যেই ওসি ক্লোজ

এসপি বিরুদ্ধে যত অভিযোগ ! ৭২ ঘন্টার মধ্যেই ওসি ক্লোজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য