• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে ঈদের আনন্দে রুচিশীলতার ছোঁয়া—‘আলিফ’ পাঞ্জাবি

Saturday, 7 March 2026, 9:03 pm
আড়াইহাজারে ঈদে ছেলেদের নজর কেড়েছে  আলিফ পাঞ্জাবি

Oplus_131072

5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শীতের বিদায় আর গরমের আগমনী বার্তার সঙ্গে উৎসবের আমেজে মুখর হয়ে উঠছে চারপাশ। ঈদের নামাজ, আত্মীয়-স্বজনের বাড়ি বেড়ানো কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত—সবকিছুর জন্যই ছেলেদের প্রথম পছন্দ থাকে একটি পরিপাটি ও আভিজাত্যপূর্ণ পাঞ্জাবি।

ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ফ্যাশন সচেতনদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে ‘আলিফ’।

দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবি ইতোমধ্যে ক্রেতাদের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দেশের প্রথম লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠান মিথিলা গ্রুপের একটি ব্র্যান্ড হলো ‘আলিফ’।

উন্নতমানের সুতা, টেকসই রং ও নান্দনিক নকশার সমন্বয়ে তৈরি এসব পাঞ্জাবি অল্প সময়েই ফ্যাশনপ্রেমীদের আস্থা অর্জন করেছে।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান জানান, ইসলামিক পোশাকের সংস্কৃতি, রুচি ও সৌন্দর্যকে সামনে রেখে ‘আলিফ’ প্রতিষ্ঠা করা হয়েছে। “লিবাস আত-তাকওয়া”—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা কাজ করছেন।

এখানে ‘লিবাস’ অর্থ পোশাক আর ‘তাকওয়া’ অর্থ বিশ্বাস। তিনি বলেন, “আমাদের লক্ষ্য পুরুষদের পোশাকে ধর্মীয় মূল্যবোধ ও সুন্নাহর চর্চা প্রতিষ্ঠা করা।”

মিথিলা গ্রুপের হেড অব এইচএসি সাকির হোসেন জানান, আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবি প্রিমিয়াম মান, টেকসই কাপড় ও রুচিশীল ডিজাইনের জন্য পরিচিত। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের মিশেলে তৈরি এসব পাঞ্জাবি এখন উৎসব ও আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে।

তিনি জানান, আলিফ পাঞ্জাবি তৈরিতে ব্যবহার করা হয় উন্নতমানের রেমি কটন, লিলেন ও টেনসিল সুতার মিশ্রণ। ডবি, জেকার্ড, টুইলসহ নানা ধরনের নকশার কাপড় অত্যাধুনিক উইভিং মেশিনে প্রস্তুত করা হয়। এরপর সময়োপযোগী ডাইং, প্রিন্টিং এবং বিশেষ ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় আরামদায়ক ও টেকসই কাপড়।

পাশাপাশি হাতে করা সূক্ষ্ম কারচুপি, নান্দনিক এমব্রয়ডারি, কন্ট্রাস্ট ডিজাইন এবং আধুনিক কাটিংয়ের সমন্বয়ে তৈরি পাঞ্জাবিগুলো শিশু থেকে শুরু করে কিশোর, তরুণ, মধ্যবয়সী ও বয়স্ক—সব বয়সী ক্রেতাদের কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে।

উপজেলার চামুরকান্দি এলাকার ব্যবসায়ী মোজ্জামেল হক বলেন, আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবিতে রয়েছে বৈচিত্র্যময় ও নান্দনিক ডিজাইন। আরামদায়ক ও ফ্যাশনেবল হওয়ায় তিনি গত তিন বছর ধরে এই ব্র্যান্ডের পাঞ্জাবি ব্যবহার করছেন। এবারের ঈদেও নিজের জন্য এবং আত্মীয়-স্বজনের জন্য আলিফের পাঞ্জাবি কিনেছেন তিনি।

মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, “শুধু মুনাফা নয়, ক্রেতাদের সন্তুষ্টি ও সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মিথিলা বরাবরের মতো মানসম্মত পণ্য সরবরাহ করে আসছে। আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবি ইতোমধ্যে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সাড়া ফেলেছে।”

তিনি আরও জানান, আড়াইহাজার ছাড়াও রূপগঞ্জের গাউছিয়া ও রাজধানীর যমুনা ফিউচার পার্কে আলিফের শোরুম রয়েছে। পাশাপাশি অনলাইনে ও তাদের ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই ক্রেতারা সহজে আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবি কিনতে পারছেন।

Previous Post

মাদক বিরোধে রক্তাক্ত ফতুল্লা, যুবকের মৃত্যু

Next Post

নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই 'সামেদ আলী' বাহিনীর দৌরাত্ম্য

Related Posts

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু
Lead 1

পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু

মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক
Lead 1

মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক

রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ
Lead 4

রূপগঞ্জে আইনশৃঙ্খলার ধস : এক মাসে ৬ ডাকাতি, আতঙ্কে জনপদ

Next Post
নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই ‘সামেদ আলী’ বাহিনীর দৌরাত্ম্য

নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই 'সামেদ আলী' বাহিনীর দৌরাত্ম্য

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
  • হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত 26 Apr, 2026
  • মেঘনা নদী দখলে মেঘনা গ্রুপ, রাষ্ট্র যেন নীরব দর্শক 26 Apr, 2026
  • এবার ঝুট ব্যবসা দখলে ব্যবসায়ীকে প্রাণনাশে রনির হুমকি 25 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য