• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই ‘সামেদ আলী’ বাহিনীর দৌরাত্ম্য

ফতুল্লার বুড়িগঙ্গা-ধলেশ্বরীতে সামেদ আলী বাহিনীর চাঁদাবাজির মহা উৎসব

Saturday, 7 March 2026, 10:12 pm
নদীপথে চাঁদাবাজির রাজত্ব : সেই ‘সামেদ আলী’ বাহিনীর দৌরাত্ম্য

Oplus_131072

33
SHARES
108
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিনিধি :

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতাসীনদের প্রভাব ব্যবহার করে নারায়ণগঞ্জে গড়ে ওঠে একাধিক অপরাধ চক্র। অভিযোগ রয়েছে, প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের নাম ব্যবহার করে একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেট গড়ে তোলে স্থানীয় একটি চক্র।

সেই চক্রের নেতৃত্বে রয়েছে কথিত “সামেদ আলী বাহিনী”, যারা দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজি ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সদর উপজেলার ফতুল্লার বক্তাবলি ইউনিয়নের বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী এলাকায় দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, চর বক্তাবলি থেকে সাপের চর ব্রিজের গোড়া, প্রতাবনগর মসজিদের সামনে, কয়রা খোলা হয়ে কুইচ্চামারা ব্রিজের আগ পর্যন্ত বিস্তীর্ণ নদীপথে প্রতিনিয়ত চলছে চাঁদাবাজির মহোৎসব।

অভিযোগ রয়েছে, এই চক্রটি মূলত সামেদ আলী বাহিনী নামে পরিচিত একটি নৌ সন্ত্রাসী দল। তারা নৌ শ্রমিক, বাল্কহেড, ট্রলার ও পণ্যবাহী নৌযান থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। প্রতিদিনই বিভিন্ন অজুহাতে শ্রমিক ও নৌযান চালকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রতাবনগর এলাকার মোঃ হাজী মোতাবেক খান (পিতা: মৃত জমির উদ্দিন খান) এবং মোঃ সামেদ আলী নামের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তাদের সহযোগিতায় নদীপথে একটি সশস্ত্র নৌ সন্ত্রাসী দল গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

এই বাহিনীর হয়ে মাঠপর্যায়ে চাঁদাবাজি পরিচালনা করছে কয়েকজন সক্রিয় সদস্য। তাদের মধ্যে রয়েছে—

# মোঃ সানি (পিতা: বাদল ব্যাপারী), প্রতাবনগর ১নং ওয়ার্ড

# অলী মিয়া (পিতা: সূজা), প্রতাবনগর ১নং ওয়ার্ড

# বিল্লাল সিপাই (পিতা: ছেলেম সিপাই), উত্তর গোপালনগর ৩নং ওয়ার্ড

# মোঃ দেলোয়ার (পিতা: হোসেন কোম্পানী), প্রতাবনগর ১নং ওয়ার্ড

ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর কোনো অনুমতি ছাড়াই ভূয়া রশিদ ও কার্ড ব্যবহার করে “বার্থিং চার্জ” ও সংগঠনের চাঁদা নামে অবৈধভাবে টাকা আদায় করছে। অনেক সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌযান আটকে রাখা, ভয়ভীতি দেখানো এমনকি হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে একটি কম্পিউটার দোকান থেকে এসব ভূয়া রশিদ ও কার্ড ছাপানো হয়। ওই দোকানের মালিক মোঃ খোকন, যার দোকান ফতুল্লার পঞ্চবটি এলাকার বনানী হলের পাশে। তার মোবাইল নম্বরও স্থানীয়দের কাছে রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, এই চাঁদাবাজি নতুন নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়কাল থেকে শুরু করে এখন পর্যন্ত একই চক্র নদীপথে দাপটের সঙ্গে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, বক্তাবলি নৌ ফাঁড়ির কিছু অসাধু সদস্যের মদদ ও অর্থের বিনিময়ে এই চক্রটি নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নৌ শ্রমিক ও স্থানীয়রা দ্রুত এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, চাঁদাবাজদের গ্রেপ্তার এবং নদীপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশের গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Previous Post

আড়াইহাজারে ঈদের আনন্দে রুচিশীলতার ছোঁয়া—‘আলিফ’ পাঞ্জাবি

Next Post

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত: বাড়ছে ‘জনতার বিচার’?

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত: বাড়ছে ‘জনতার বিচার’?

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত: বাড়ছে ‘জনতার বিচার’?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য