স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে গাজীপুর-চট্টগ্রাম বাইপাস সড়কের কালাদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের পাশে খাদের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত যুবকের পরিচয় পরে নিশ্চিত করা হয় গোবিন্দ কুমার মজুমদার (২৮) হিসেবে। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাঠিয়া কালিবাড়ী এলাকার বাসিন্দা এবং আমরেশ মজুমদারের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, প্রথমে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে আগে বিষাক্ত কিছু খাইয়ে অচেতন বা দুর্বল করে পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর মরদেহটি সড়কের পাশে খাদে ফেলে রেখে যায়।
এ ঘটনায় মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন









Discussion about this post