সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দিঘির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে তারা
তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, দিঘির ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে তথ্য সংগ্রহ এবং নিখোঁজ সংক্রান্ত ডাটাবেজ যাচাই করা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় পশ্চিম বেহাকুর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এই মৃত্যুর সঠিক কারণ জানতে প্রশাসনের দ্রুত তদন্ত দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post