• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রনি ও রানা প্রকাশ্যে : পটুয়াখালীতে গ্রেফতার ৩ ! ধিক্কার

ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় দূর পটুয়াখালী থেকে ৩ গ্রেফতার, মূল আসামি প্রকাশ্যে—পুলিশের ভূমিকায় তীব্র প্রশ্ন

Wednesday, 15 April 2026, 2:08 pm
রনি ও রানা প্রকাশ্যে : পটুয়াখালীতে গ্রেফতার ৩ !  ধিক্কার

Oplus_131072

18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে সুদূর পটুয়াখালীর কুয়াকাটা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে মামলার মূল আসামি রনিসহ অন্যান্যরা প্রকাশ্যে ঘোরাফেরা ও সভা-সমাবেশে অংশ নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ও জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) রাতে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)কে গ্রেফতার করা হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, গত ১২ এপ্রিল রাতে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ঝুট (ওয়েস্টিজ মালামাল) নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়।

এদিকে, পুলিশের এই গ্রেফতার অভিযানে তিনজনকে দূরবর্তী এলাকা থেকে ধরতে সক্ষম হলেও, মামলার অন্যতম প্রধান আসামি মশিউর রহমান রনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরেক আলোচিত আসামি সাখাওয়াত হোসেনকেও নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রকাশ্যে দেখা গেছে বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এমন সংবাদ।

বিশেষ করে চাষাড়া এলাকার মতো জনবহুল স্থানে এসব আসামিদের প্রকাশ্যে উপস্থিতি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ পুলিশের কার্যক্রম নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এসব আসামিরা আইনের নাগালের বাইরে থাকছে।

অনেকে অভিযোগ করেছেন, রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণে গুলিবর্ষণের মতো গুরুতর ঘটনায় জড়িত থাকার পরও আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও উসকে দিচ্ছে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে দূরবর্তী এলাকা থেকে আসামি গ্রেফতারে পুলিশের ভূমিকা প্রশংসিত হলেও, অন্যদিকে মূল আসামিদের গ্রেফতারে গড়িমসি এবং তাদের প্রকাশ্য উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন সাধারণ মানুষ।

সচেতন মহল বলছে, দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

Previous Post

পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট, গ্রেফতার আরও ১

Next Post

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

Related Posts

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

Next Post
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য