• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২, অজ্ঞাত ৩০

Monday, 25 May 2026, 12:49 am
বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২, অজ্ঞাত ৩০

Oplus_131072

15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে বিএনপি নেতা ওসমান গণি হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৪ মে) নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বৈশাখী আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

নিহত ওসমান গণি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার চার দিন পর মামলা দায়ের হওয়ায় এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রভাবশালী একটি মহল ও চক্রের বিরুদ্ধে ‘মামলা বাণিজ্য’ সংক্রান্ত গুঞ্জনও শোনা যাচ্ছে।

মামলার এজাহারে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় আসামি হিসেবে নাঈম হাসানের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করতেন। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকায় ওসমান গণির সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। চাঁদা না দেওয়ায় তাকে একাধিকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ মে সন্ধ্যায় দুপ্তারা ইউনিয়নের কাউন্দাচক কবরস্থান সংলগ্ন একটি পুকুরে ভাড়া দেওয়া ভেকু মেশিন বিকল হলে সেটি মেরামতের জন্য সেখানে যান ওসমান গণি।

রাত প্রায় একটার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার পথরোধ করে তাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতের স্বজন ও সমর্থকরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।

মামলা দায়ের করতে কয়েকদিন বিলম্ব হওয়ার পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আড়াইহাজার থানার নব নিযুক্ত (২৪ মে যোগদান করা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারে উল্লেখ রয়েছে—সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর পরিকল্পনা ও নির্দেশে এবং নাঈম হাসানের ছত্রছায়ায় ওসমান গণিকে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Previous Post

ফতুল্লা ওসি মাহবুবকে শোকজ

Next Post

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কাউছারের সংবাদ সম্মেলন

Related Posts

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কাউছারের সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কাউছারের সংবাদ সম্মেলন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য