• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

চাঁদা না দিলে মৌমিতা বাস বন্ধ : টিপুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Sunday, 21 June 2026, 2:37 pm
চাঁদা না দিলে মৌমিতা বাস বন্ধ : টিপুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Oplus_131072

10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে ‘মৌমিতা পরিবহন’ বন্ধ: চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ‘মৌমিতা পরিবহন’-এর এক পরিচালক।

অভিযোগের জেরে পরিবহনটির বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন খানপুর-চন্দ্রা রুটের হাজারো যাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, খানপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচলকারী ‘মৌমিতা পরিবহন’ থেকে গত দুই বছর ধরে প্রতি মাসে ৯০ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে বলে দাবি করেন নারায়ণগঞ্জ অংশের পরিচালক রফিজুল ইসলাম ওরফে কালা।

তবে গত তিন মাস চাঁদা দেওয়া বন্ধ থাকায় বাস চলাচলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (২০ জুন) বেলা ১১টার পর শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় ‘মৌমিতা পরিবহন’-এর কয়েকটি বাস থামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বাস চলাচলে বাধা দেন এবং চালকদের ভয়ভীতি দেখান। এমনকি বাস চললে ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়।

এ ঘটনায় পরিবহনটির শ্রমিকরা অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় তাদের মারধর করা হয়েছে এবং নিয়মিতভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে নিরাপদে গাড়ি চালানোর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

তবে গণমাধ্যমের কাছে দেয়া এক মন্তব্যে এসব অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, “মৌমিতা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র নেই। অবৈধভাবে গাড়ি চালানো হচ্ছে। আমি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।”

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, একটি চক্র মালিক সমিতির নামে বিভিন্ন স্থানে টাকা উত্তোলন করছে।

এদিকে পরিবহনটির জেনারেল ম্যানেজার (জিএম) আমিনুল ইসলাম দৈনিক চাঁদা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, “প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়—এটা সত্য। তবে কে নেয়, তা নির্দিষ্ট করে বলা কঠিন।”

অন্যদিকে মহানগর বিএনপির সদস্য শাহেদ আহম্মেদও এ ঘটনায় টিপুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট অংকের টাকা নেওয়ার পর বন্ধ হয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ করা হয়েছে।

পরবর্তীতে বিকেলে উভয় পক্ষের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হলে সন্ধ্যার পর পুনরায় বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে নারায়ণগঞ্জের পরিবহন খাতে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Previous Post

নদী থেকে পা ও কোমরে বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

Next Post

চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নান পুত্র সজীব আটক

Related Posts

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নান পুত্র সজীব আটক

চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নান পুত্র সজীব আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য