• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিপিডিসির ভন্ডামী : “চুরি মেরা পেশা হ্যায়, নামাজ মেরা ফরজ হ্যায়”

Tuesday, 30 June 2026, 2:24 am
ডিপিডিসির ভন্ডামী : “চুরি মেরা পেশা হ্যায়, নামাজ মেরা ফরজ হ্যায়”

Oplus_131072

8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

‘নামাজে ব্যস্ত, দায়িত্বে শূন্য’—নারায়ণগঞ্জ ডিপিডিসিতে সেবার নামে প্রহসন

নিজস্ব প্রতিবেদক :

“চুরি মেরা পেশা হ্যায়, নামাজ মেরা ফরজ হ্যায়”—এক সময়ের চলচ্চিত্রের সংলাপ, আজ যেন বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের বিদ্যুৎ সেবা ব্যবস্থায়।

বাইরে ধর্মীয় আবরণ, ভেতরে দায়িত্বহীনতা, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার এক নগ্ন চিত্র—এভাবেই বর্ণনা করছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর অধীন নারায়ণগঞ্জের কিল্লারপুল কার্যালয় এখন যেন সেবার কেন্দ্র নয়, বরং ভোগান্তির এক অঘোষিত কারখানা।

গ্রাহকসেবার নামে সেখানে যা চলছে, তা শুধু অবহেলা নয়—বরং জনগণের সঙ্গে এক ধরনের প্রহসন।

সম্প্রতি ফ্যাশন হাউজ ‘নকশা’র স্বত্বাধিকারী এটিএম জামালের একটি ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে এমনই এক হতবাক করা অভিজ্ঞতা।

একটি সাধারণ বিদ্যুৎ বিল সংশোধনের জন্য তাঁকে দৌড়াতে হয়েছে এক তলা থেকে আরেক তলায়, এক কক্ষ থেকে আরেক কক্ষে। অথচ বিশাল অফিসজুড়ে জ্বলছে লাইট, ঘুরছে ফ্যান, চলছে এসি—কিন্তু নেই কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী।

দুপুর ১টা ২০ মিনিটে পুরো অফিস ফাঁকা। কারণ—“সবাই নামাজে”।

প্রশ্ন হলো, নামাজ কি দায়িত্ব পালনের বিকল্প ? ধর্মীয় অনুশাসন কি সরকারি দায়িত্ব থেকে অব্যাহতির লাইসেন্স ? আর যদি সবাই নামাজেই থাকেন, তাহলে জনগণের টাকায় চালিত বিদ্যুৎ অপচয়ের এই উৎসব কেন ?

ঘটনার এখানেই শেষ নয়। দীর্ঘ অপেক্ষার পর জানা গেল, সংশ্লিষ্ট কাজটি এই কার্যালয়ে হয়ই না—যেতে হবে কাঁঠালতলায়।

সেখানে পৌঁছে আবারও একই চিত্র—“সবাই খেতে গেছেন।”

অর্থাৎ দায়িত্ব এড়িয়ে যাওয়ার এক অবিরাম চক্র, যেখানে গ্রাহকই একমাত্র ভুক্তভোগী।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, সমন্বয়হীনতা ও জবাবদিহিতাহীনতারই ধারাবাহিক ফল। যেখানে একটি মৌলিক সেবা পেতে একজন নাগরিককে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়, সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা অনিবার্য।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই অব্যবস্থাপনা যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। দায়িত্বশীলদের অনুপস্থিতি, কাজের প্রতি চরম উদাসীনতা এবং গ্রাহকের সময় ও দুর্ভোগকে তুচ্ছজ্ঞান করার মানসিকতা—সব মিলিয়ে এটি একটি ভয়াবহ প্রশাসনিক ব্যর্থতার চিত্র।

নগরীর এক প্রবীণ বিদ্যুৎ গ্রাহকের ভাষায়, “এরা লেবাসধারী বাটপার। বাইরে ধার্মিকতার মুখোশ, ভেতরে দায়িত্বহীনতার কারখানা।

‘চুরি মেরা পেশা হ্যায়, নামাজ মেরা ফরজ হ্যায়’—এই সংলাপই যেন তাদের জন্য তৈরি।”

প্রশ্ন এখন একটাই—এই দায় নেবে কে ? সংশ্লিষ্ট কর্মকর্তারা কি কোনো জবাবদিহিতার আওতায় আসবেন? নাকি ধর্মের আড়ালে লুকিয়ে এভাবেই চলতে থাকবে দায়িত্বহীনতার মহড়া ?

কিল্লারপুল ডিপিডিসি কার্যালয়ের এই চিত্র শুধু একটি অফিসের নয়—এটি পুরো সেবাব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি।

অবিলম্বে এই ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে, এ ধরনের অনিয়ম আরও বিস্তার লাভ করবে। আর সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়েই যাবে—নিঃশব্দে, নিরুপায়ে।

Previous Post

দের যুগের লুটপাটে ইতি : রূপগঞ্জে ভাঙল চাল-গম সিন্ডিকেট

Next Post

নাসির হত্যা : প্রধান আসামিকে গণপিটুনি, ফের রিমান্ডে

Related Posts

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
নাসির হত্যা : প্রধান আসামিকে গণপিটুনি, ফের রিমান্ডে

নাসির হত্যা : প্রধান আসামিকে গণপিটুনি, ফের রিমান্ডে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য