• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, তিন পুলিশসহ আহত ৪

Saturday, 4 July 2026, 3:09 pm
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, তিন পুলিশসহ আহত ৪

Oplus_131072

10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয় প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও কনস্টেবল মাইনুল। এছাড়া পুলিশের সোর্স হিসেবে কাজ করা মাসুম মিয়াও হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের এলাকায় ধারাবাহিক মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনার তদন্তের অংশ হিসেবে শনিবার দুপুরে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুরুজ্জামান।

অভিযানের সময় মামলার অভিযুক্ত আসামি সাগর ও তার ভাই সজল পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা সোর্স গুরুতর জখম হন।

পরে খবর পেয়ে সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ছিনতাই মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Previous Post

বন্দরে হাতুড়ি পেটায় নৃশংস হত্যা : র‍্যাবের অভিযানে সোহেব-সুমন ধরা

Next Post

নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল অটোরিকশা চালকের মরদেহ

Related Posts

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Lead 1

সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

Next Post
নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল অটোরিকশা চালকের মরদেহ

নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল অটোরিকশা চালকের মরদেহ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য