• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি দখল ও হামলা : জড়িতদের বিচারের দাবি

Friday, 24 July 2026, 9:42 pm
লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি দখল ও হামলা : জড়িতদের বিচারের দাবি

Oplus_131072

14
SHARES
46
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে রফিউর রাব্বি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ওসমান পরিবারের সহযোগিতায় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে নীট কনসার্ন গ্রুপ লক্ষ্মীনারায়ণ কটন মিলের প্রায় ১৮ দশমিক ৬৫ একর জমি, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা, মাত্র ৩৫ কোটি টাকায় আত্মসাৎ করেছে।

তিনি জানান, ২০০১ সালে মিলটির ৫১০ শ্রমিক-কর্মচারীকে শেয়ারহোল্ডার করে সরকার প্রতিষ্ঠানটি পরিচালনার উদ্যোগ নেয় এবং ২০১২ সাল পর্যন্ত এটি লাভজনক ছিল।

পরবর্তীতে নীট কনসার্ন গ্রুপের জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা ভয়ভীতি দেখিয়ে অধিকাংশ শেয়ার কিনে নেন।

যারা শেয়ার বিক্রি করেননি, তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

রাব্বি আরও বলেন, আন্দোলনরত শেয়ারহোল্ডারদের ওপর বিভিন্ন সময়ে হামলা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং মিল এলাকার পুরোনো মন্দির ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। তার দাবি, এখনও কিছু রাজনৈতিক নেতার সহযোগিতায় এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মিলটির চেয়ারম্যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হলেও এ বিষয়ে কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

একই সঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত দাবি করেন।

এদিকে, গত মঙ্গলবার রাতে কটন মিল এলাকায় খালি জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, কটন মিলের শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে।

চলমান মামলার মধ্যেই স্থানীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে অতর্কিত হামলার শিকার হন তারা।

আহতদের মধ্যে এমিলি নামে এক নারী মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া সাইফুল ও আরমান নামে আরও দুজনকে মারধরের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা মো. শফিকুল ইসলাম শফিক দাবি করেন, এলাকায় মাদকের বিস্তার রোধে খালি জমিতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ সময় কিছু স্থানীয় ব্যক্তি বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন।

তবে হামলার শিকার ভুক্তভোগীদের অভিযোগ, মাঠ নির্মাণের আড়ালে জমি দখলের নীলনকশা বাস্তবায়ন করতে গিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তারা দাবি করেন, জয়নাল, জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম শফিক এবং তাদের সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালেকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। প্রাথমিকভাবে এক নারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলমান রয়েছে।

বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সময় সময় এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Previous Post

ঐতিহ্যবাহী কাঞ্চন বাজারে জমজমাট নির্বাচন

Next Post

মদ, নারী ও জুয়ার পর এবার কবরের জমি বিতর্কে সেই তাপু

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
মদ, নারী ও জুয়ার পর এবার কবরের জমি বিতর্কে সেই তাপু

মদ, নারী ও জুয়ার পর এবার কবরের জমি বিতর্কে সেই তাপু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য