• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সারাদেশে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

Friday, 17 June 2022, 11:49 pm
সারাদেশে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বজ্রপাত। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে সন্ধা পর্যন্ত সময়ে ১১টি জেলায় বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ময়মনসিংহে মারা গেছেন ৬, সিরাজগঞ্জে ৩, রাজশাহীতে ২ জন। এছাড়া নওগাঁ, বগুড়া, জামালপুর, ঢাকা, নাটোর, চুয়াডাঙ্গা, গাজীপুর ও দিনাজপুর জেলায় একজন করে মারা গেছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : ময়মনসিংহে বজ্রপাতে পৃথক ঘটনায় ৩ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে ময়মনসিংহ সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, বৃষ্টির সময় ওই তিন শিশু এক সাথে খেলছিল। দুপুর দুইটার দিকে হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, সকালে বৃষ্টির সময় চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ শিল্পপার্ক এলাকায় জাহাঙ্গীর আলম খানের ছেলে নাসির উদ্দিন মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে যমুনার চরাঞ্চলের বর্ণি এলাকায় দরবেশ আলী মুন্সীর ছেলে আবদুর রাজ্জাক মুন্সী মারা যান। এছাড়া দূর্গা চরন (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে নাদিরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু এই তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন নাদিরা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মোহনপুর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে।

মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুপুরে বৃষ্টির সময় খোলা জায়গায় কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। বজ্রপাতের বিকট শব্দ হলে রাব্বি মাটিতে লুটিয়ে পড়ে যায়।

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে নাঈম হোসেন বাড়ির পাশে মাঠে গরু নিয়ে যায়। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাঈম মারা যায়।

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম সকালে তার বাড়ি পাশের মাঠে মরিচ ক্ষেতের পরিচর্যার কাজ করতে যায়। এসময় বজ্রপাতে জহুরুল ইসলাম মরিচ ক্ষেতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে।

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শুয়াকৈর বিলে মাছ ধরতে যায় শাকিল। এ সময় হঠাৎ বজ্রপাতে বিলের পানিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় খেলতে গিয়ে বজ্রপাতে সজীব সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সকালে বালুর মাঠে ফুটবল খেলছিলেন সজীবসহ অন্যরা। একপর্যায়ে বল মাঠের বাইরে চলে গেলে সজীব দৌড়ে বল আনতে যাওয়ার সময় বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই মারা যান।

নাটোর: বজ্রপাতে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের এক শিক্ষক নিহত হয়েছেন। বাঁশবাড়িয়া কলেজের অধ্যক্ষ সাবিহা সুলতানা জানান, আতাউর রহমান তাঁর কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি দুপুরে নিজ বাড়ির পানির লাইনে সমস্যা হওয়ায় তা দেখতে ছাদে যান। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। ছাদ থেকে ফিরতে দেরি দেখে তার স্ত্রীও ছাদে যান। তিনি গিয়ে দেখেন আতাউর পড়ে আছেন। স্ত্রীর চিৎকারে লোকজন এসে তাকে পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে রহিম জোয়াদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে সোবহান হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ফুলবাড়িয়া ৬ নং ওয়ার্ডের মজিদচালা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সোবহান হোসেন শুক্রবার বিকেলে বাড়ির পাশ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে ইসমত আরা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের ভাগ্নে তরিকুল ইসলাম জানান, সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে পাতা কামুরি পুকুর থেকে হাঁস আনতে যান মামি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Previous Post

ছোট কাঠাল দেয়ায় বৃদ্ধা বোন খুন

Next Post

নারায়ণগঞ্জ জাতীয় পার্টির জেলা ও মাহানগর কমিটি ঘোষনা

Related Posts

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ
Lead 6

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ

আদমজী ইপিজেডে শতাধিক নারী শ্রমিক অসুস্থ
Lead 1

আদমজী ইপিজেডে শতাধিক নারী শ্রমিক অসুস্থ

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’
Lead 6

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’

নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত
Lead 6

নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

Next Post
নারায়ণগঞ্জ জাতীয় পার্টির জেলা ও মাহানগর কমিটি ঘোষনা

নারায়ণগঞ্জ জাতীয় পার্টির জেলা ও মাহানগর কমিটি ঘোষনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য