• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাদকের আড়ৎদার সেই মোল্লা মামুন ফের গ্রেফতার

Monday, 15 August 2022, 11:33 am
মাদকের আড়ৎদার সেই মোল্লা মামুন ফের গ্রেফতার
69
SHARES
223
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন পর আবার নারায়ণগঞ্জে ভিন্নবেশধারী মাদক বিক্রেতা মোল্লা মামুন কে গ্রেফতার করা হয়েছে।  বিভিন্ন পাড়া মহল্লাতে ভিন্ন ভিন্ন বেশ ধরে তারা মাদক বিক্রি করে যাচ্ছিলো দীর্ঘ এক যুগেরও বেশী সময় যাবৎ । নিজেকে আওয়ামীলীগ নেতা আবার অঙ্গ সংগঠনের নেতাসহ কখনো সাংবাদিক, কখনো র‌্যাব ও পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে নির্বিঘ্নে সকল ধরণের পাইকারী ফেনসিডিল, হেরোইন, ইয়াবা ও গাজার ব্যবসা চালিয়ে আসছিলো এই মোল্রা মামুন।

পুলিশী তেমন সাড়াসী অভিযান না থাকায় এবং আইনশৃংখলা বাহিনীর অসাধু সদস্যদের নিয়মিত মাসোয়ারা প্রদান করায় মোল্লা মামুন দীর্ঘ দিন ছিলো  ধরা ছোয়ার বাইরে।

২০১৩ সালের ২০ জানুয়ারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ট্রাক ভর্তি ৫শ বোতল ফেনসিডিলসহ মোল্লা মামুন ও তার সহযোগীদের গ্রেফতার করে তৎকালীন জেলা ডিবি’র এসআই মিজানুর রহমান। ওই সময় শুধু মাত্র সাংবাদিকরা যাতে ছবি তুলতে না পারে সেই জন্য ডিবি পুলিশের তৎকালীন ওসিকে ৫ লাখ টাকা দিয়েছেলো মোল্রা মামুনের স্ত্রী। শেষ রক্ষা হয় নাই মোল্রা মামুনের। সাংবাদিকেদের চাপের মুখে ঘটনা ফাঁস হয়ে গেলে মাদক সম্রাট মোল্লা মামুনের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে ছবি তোলার ব্যবস্থা করে তৎকালীন পুলিশের এসপি ।

সেই মোল্লা মামুন অসংখ্যবার গ্রেফতার হলেও ধামাচাপাই থেকে যায় তার অপকর্ম।

এবার ফতুল্লার তথা পুরো নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী কথিত শ্রমিক লীগ নেতা মাহাবুবুর রহমান মামুন ওরফে মোল্লা মামুন কে এক সহযোগি সহ গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃতরা হলো মাহাবুবুর রহমান মামুন ওরফে মোল্লা মামুন(৩৫) ফতুল্লা থানার সস্তাপুরের আব্দুল মতিনের পুত্র ও একই থানার তল্লা এলাকার তৈমুছের পুত্র মোঃ শিমুল (২৫)।

রোববার(১৪ আগস্ট) রাত ৮ টায় তাদের কে ফতুল্লার তল্লা চেয়ারম্যান বাড়ী রোডস্থ শরাফত আলীর চা চায়ের দোকানের সামনে রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নারায়নগঞ্জ জেলা “খ”অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, ক্রেতা বেশে তারা প্রথমে দুই বোতল ফেনসিডিল ক্রয় করার জন্য তাদের কে অর্ডার দিলে তারা চাহিদানুযায়ী ফেনসিডিল নিয়ে আসে। তখন তারা মোল্লা মামুন ও শিমুল কে গ্রেফতার করে। তাদের নিকট সংবাদ ছিলো এই দুই বিক্রেতার নিকট মাদকের বড় ধরনের চালান মজুদ রয়েছে। সেই মজুদ করা মাদকের সন্ধান দিতে তারা কালক্ষেপন করায় এবং গ্রেফতার করার সংবাদ জানাজানি হয়ে গেলে সহোযোগিরা দ্রুত রক্ষিত মাদকের চালান অনত্র সরিয়ে ফেলে। গ্রেফতারকৃত মোল্লা মামুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদকের বড় পাইকার বলে তিনি জানান।

সস্তাপুর এলাকাবাসী জানান, মোল্লা মামুন আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা পলাশের ছত্রছায়ায় থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাজার পাইকারী ব্যবসা করে আসছে। মূলত চানমারী বস্তির গাজার বিশাল চালান এই মোল্রা মামুনের নিয়ন্ত্রণে ছিলো । চানমারী এলাকা ছাড়াও মোল্লা মামুন সস্তাপুর, কুত্আুইল, কোতালেরবাগ, লামাপাড়া, রামারবাগ, নয়ামাটি, ইসদাইর, মাসদাইর, তল্লা, খানপুর, হাজীগঞ্জ এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসার জন্য শতাধিক সেলসম্যান কাজ করে যাচ্ছে । তাদের মাদকের ছোবলে প্রতিটি এলাকার উঠতি বয়সের ছেলে থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা ইয়াবা ও ফেনসিডিলে আশক্ত হয়েছে পড়েছে। সস্তাপুর কুতুবআইলে মোল্লা মামুনের অন্তত ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসী বাহিনী রয়েছে। যারা প্রত্যেকেই মোল্লা মামুনের মাধ্যমে ইয়াবা ব্যবসায় উৎসাহীত হয়ে আসক্ত হয়ে পড়েছে ।

ফতুল্লার অনেকেই জানান, মোল্লা মামুন আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা পলাশের ছত্রছায়ায় থেকে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছে। মোল্লা মামুন সস্তাপুর, কুত্আইল, কোতালেরবাগ, লামাপাড়া, রামারবাগ, নয়ামাটি, ইসদাইর, মাসদাইর, তল্লা, খানপুর, হাজীগঞ্জ এলাকায় প্রকাশ্যে ইয়াবা ব্যবসা করছে। তাদের মাদকের ছোবলে প্রতিটি এলাকার উঠতি বয়সের ছেলে থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা ইয়াবা ও ফেনসিডিলে আশক্ত হয়েছে পড়েছে।

Previous Post

আজ শোকের দিন, শোক এখন শক্তি

Next Post

গ্যাস চুরি : চুনা ফ্যাক্ট্ররী ম্যানেজারের কারাদন্ডে সমালোচনা

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড
Lead 4

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড

Next Post
গ্যাস চুরি : চুনা ফ্যাক্ট্ররী ম্যানেজারের কারাদন্ডে সমালোচনা

গ্যাস চুরি : চুনা ফ্যাক্ট্ররী ম্যানেজারের কারাদন্ডে সমালোচনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য