• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কয়বার জানি ডাক দিছে মাগো…কইয়া’

Thursday, 1 September 2022, 9:24 pm
‘কয়বার জানি ডাক দিছে মাগো…কইয়া’
24
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

ছয় বছর আগে স্বামী সাহেব আলীকে হারিয়েছেন ফরিদা বেগম (৫৬)। সেই শোক না ভুলতেই দুই বছর আগে মারা যান ক্যানসারে আক্রান্ত মেয়ে হেনা আক্তার। এর এক মাসের মাথায় ‘আত্মহত্যা’ করেন ফরিদার বড় ছেলে মো. লিটন। স্বামী, মেয়ে আর এক ছেলে হারানো ফরিদার সবচেয়ে আদরের ছিল সংসারের সবার ছোট শাওন প্রধান (২০)। সেই শাওনকে হারিয়ে ফরিদার আহাজারি থামছে না।

আজ বৃহস্পতিবার বিএনপি ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শাওন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর গ্রামে। মৃত সাহেব আলীর চার ছেলে ও দুই মেয়ের মধ্যে শাওন সবার ছোট।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাওনদের সীমানাপ্রাচীর ঘেরা বাড়ির ভেতরে একতলা ছোট ভবন। ভবনের সামনের উঠানে নারী–পুরুষের জটলা।

প্রধান ফটক ধরে এগিয়ে যেতেই অপরিচিত দেখে পথ আগলে দাঁড়ান মাঝবয়সী এক লোক। পরিচয় জানতে চান। সংবাদকর্মী পরিচয় পেয়ে বলেন—বাড়িতে কেউ নেই, সবাই হাসপাতালে। কেউ কথা বলতে চান না। অনুরোধের একপর্যায়ে কথা বলতে রাজি হন। নিজেকে শাওনের মামা পরিচয় দেন। নাম বলেন মীর হোসেন।

শাওনের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘শাওন কোনো রাজনীতি করত না। অস্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর বাড়ির পাশের একটি ইজিবাইক কারখানায় কাজ করত। সকালে শহরে কাজ করতে গেছিল। পুলিশ–বিএনপির সংঘর্ষে ওর বুকে গুলি লাগছে বলে শুনছি।’

মীর হোসেনের সঙ্গে কথা বলার সময় পেছন থেকে এক নারীর বুকফাটা আর্তনাদ কানে এসে ঠেকে। কাছে গিয়ে দেখা যায় মাটিতে লুটিয়ে বিলাপ করছেন তিনি।

বলছেন, ‘বাবায় রাইতে বাড়ি আইতে দেরি হইলে ফোন কইরা বলত, আমি আইসা ডাক দিমু মা, তুমি যাইগা থাইকো। কই বাবায় তো এহনো আইল না। বাবারে যদি আল্লায় ভালায় ভালায় নিয়া যাইত তইলে মানতাম। আমার পুতে তো গুলি খাইয়া মরার কথা না। এডা কী হইল ? হায়রে খোদা, আমার পুতেরে জানি কেমনে মারছে। পুতে কী মরার আগে মায়রে খুঁজছে, কয়বার জানি ডাক দিছে মাগো…কইয়া।’

উপস্থিত লোকজন জানালেন, এই বৃদ্ধাই নিহত শাওনের মা ফরিদা বেগম। কাঁদতে কাঁদতেই এবার পাশে থাকা বোন জমিলা বেগমের কাঁধে মাথা রাখেন। যেন চিৎকার করারও ভাষা হারিয়েছেন। ফরিদার কান্না দেখে চারদিকে ভিড় করে থাকা প্রতিবেশীরাও কাঁদছেন। কেউ তাকে সান্ত্বনা দেওয়ার সাহস পাচ্ছেন না।

প্রতিবেশী কুলসুম বেগমও কাঁদতে কাঁদতে কথা বলতে পারছিলেন না। কান্না থামিয়ে প্রশ্ন করেন, ‘কী কইয়া সান্ত্বনা দিমু? স্বামী গেল, জুয়ান মাইয়া গেল, বড় পোলা গেল, এহন ছোডডায়ও গেল। একটা মানুষ এত শোক কেমনে ভুলব?’

এরই মধ্যে বাড়িতে পৌঁছান শাওনের বড় বোন শিল্পী বেগম। কোলের ছেলেকে এক রকম ছুড়ে দিয়ে মা ফরিদাকে বুকে জড়িয়ে ধরেন। ভাইয়ের শরীরে গুলি লেগেছে শুনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ শ্বশুরবাড়ি থেকে ছুটে এসেছেন। মৃত্যুর খবর জানতেন না। মায়ের মুখেই জানতে পারেন আদরের ভাই গুলিতে নিহত হয়েছেন। শিল্পী চিৎকার করে ওঠেন, ‘ও আল্লাহ আর কত, আর কত আল্লাহ?’

শাওনের বাড়িতে ততক্ষণে আশপাশের লোকজনের ভিড় বড় হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনেরা শাওনের মৃত্যু নিয়ে কোনো কথা বলতে চান না। প্রতিবেশীরা নিজেদের মধ্যে চাপা স্বরে আলাপ করেন। তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শাওনের লাশ দেখেছেন। সে কথাই বলাবলি করেন।

তাঁদের মধ্যে শাওনের সহকর্মী হাবিবুল্লাহকে খুঁজে পাওয়া যায়। হাবিবুল্লাহ জানান, প্রতিদিন সকাল নয়টায় তাঁরা কাজে যোগ দেন। বৃহস্পতিবার শাওনের কারখানায় যাওয়ার কথা থাকলেও শাওন যাননি।

বাড়ির প্রধান ফটক পার হয়ে ফেরার পথেও ভেতর থেকে ফরিদার আর্তনাদ কানে আসে। তার ছেলের বুকে গুলি লেগেছে। যে বুক থেকে পরম মমতায় আসা ‘মা’ ডাক ফরিদার স্বামী আর সন্তান হারানোর যন্ত্রণা ভুলিয়ে দিত।

সূত্র : প্রথম আলো

Previous Post

আড়াই ঘণ্টার সংঘর্ষে গুলিবিদ্ধ ২৬, নিহত একজন

Next Post

মর্গ্যাণ স্কুলে কাঁদানে গ্যাস : ৪০ ছাত্রী অসুস্থ্য

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

Next Post
মর্গ্যাণ স্কুলে কাঁদানে গ্যাস : ৪০ ছাত্রী অসুস্থ্য

মর্গ্যাণ স্কুলে কাঁদানে গ্যাস : ৪০ ছাত্রী অসুস্থ্য

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য