• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন দৌড়ে নারায়ণগঞ্জের ৭ নেতা

Friday, 9 September 2022, 11:56 am
জেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন দৌড়ে নারায়ণগঞ্জের ৭ নেতা
16
SHARES
52
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর । এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে মনোনয়ন যুদ্ধ । নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে রেখে চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন চাইছেন আওয়ামী লীগের সাত নেতা। ম‌নোনয়ন পেতে দৌড়-ঝাঁপ, লবিং তদ্বির কর‌ছেন তারা। ইতোমধ্যে নিজ নিজ সমর্থন আদায়ের জন্য ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয় থেকে শুরু করে জেলার সর্বত্র বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন কে ?- এ নিয়ে সর্বত্র চলছে গুঞ্জন। তবে এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়নি।

সূত্র ম‌তে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন ঘিরে আওয়ামী লীগের যে সাত নেতার ন‌াম আলোচনায় উঠে এসেছে তারা এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে কেউ কেউ অবশ্য ঢাকার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমাও দিয়েছেন।

মনোনয়নপ্রত্যাশী সাতজন হলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বাংলা‌দেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু এবং জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার।

সং‌শ্লিষ্ট সূত্র ম‌তে, আগামী ১০ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় জানা যাবে জেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন দলের প্রার্থী। তবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রার্থীরা সবাই আশাবাদী। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা বি‌ভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৬১৫ জন জনপ্রতিনিধি অংশ নেবেন।

সাতজন প্রার্থীর মধ্যে মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং বর্তমান প্রশাসক। আবদুল হাই ভুঁইয়া ছিলেন এর আগের প্রশাসক। আবদুল হাই ভুঁইয়া ২০১১ সালে জেলা পরিষদের প্রশাসক হয়ে কাজ করেছেন। মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৬ সালে দলের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন। এখন প্রশাসক হিসেবে কাজ করছেন। এ ব্যাপা‌রে নারায়ণগঞ্জ জেলা পরিষদের বর্তমান প্রশাসক সারাবাংলাকে বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শতভাগ আশাবাদী। কারণ গত পাঁচ বছর জেলার পাঁচটি উপজেলায় কাজ করেছি। এই সময়ে আমি নারায়ণগঞ্জ জেলা পরিষদকে অনন্য মাত্রায় নিয়ে গেছি। তাই নেত্রী আমাকেই সুযোগ দেবেন বলে আশা করছি।’

গণমাদ্যমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ভুঁইয়া বলেন, ‘এবার নেত্রী আমাকেই মূল্যায়ন করবেন বলে আমি আশা কর‌ছি।’ আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, ‘দলের মনোনয়ন ফরম কিনেছি। জমা দেবো। দল থে‌কে ম‌নোনয়ন দি‌লে নির্বাচ‌নে অংশ নেব।’ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘দলের নেতাকর্মীরা আমার জন্য দলের মনোনয়ন ফরম কিনেছে। এটা তাদের দাবি ছিল। আমি শুধু সই করে দিয়েছি। নেত্রী মনোনয়ন দিলে নির্বাচন করব।’  আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল বলেন, ‘দল মনোনয়ন দিলে নির্বাচন করব। সবকিছুই নির্ভর করছে নেত্রীর ওপর।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘প্রার্থীদের মধ্যে আমি বয়োজেষ্ঠ্য এবং মুক্তিযোদ্ধা। আমি ব্যাটল ফিল্ডে যুদ্ধ করেছি। তবে যারা প্রার্থী হতে চাইছেন সবাই যোগ্য। সবকিছু নির্ভর করছে নেত্রীর ওপর। তিনি যাকে মনোনয়ন দেবেন আমি তার জন্যই কাজ করব।’ দুঃসময়ে দলের সঙ্গে কাজ করার কথা উল্লেখ করে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার বলেন, ‘দুঃসময়ে দলের জন্য রাজনীতি করেছি। আশা করছি নেত্রী মূল্যায়ন করবেন।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। এবার জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

 

Previous Post

‘শামীম ওসমানের ভাড়া করা সাংবাদিক ‘জজমিয়া’ নাটক সাজাতে চায়’

Next Post

অপরাধীদের হাতছাড়া হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

Related Posts

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট
Lead 1

সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

Next Post
অপরাধীদের হাতছাড়া হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

অপরাধীদের হাতছাড়া হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য