• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ট্রেনে আগুন নাশকতা : ফতুল্লায় অভিযান-গ্রেপ্তার

Saturday, 6 January 2024, 1:38 pm
ট্রেনে আগুন নাশকতা : ফতুল্লায় অভিযান-গ্রেপ্তার
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর বিএনপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (০৬ জানুয়ারি) সকালে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ডিবি পাঁচজনকে গ্রেফতার করেছে তার মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬) রয়েছে। নবী সাবেক যাত্রাবাড়ী থানা বিএনপি সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।

সূত্র আরো জানায়, গোয়েন্দা তথ্যের শুক্রবার দিবাগত রাতে রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুতকালীন সময়ে নাশকতাকারী মো.আবুল কাশেম, মো. ফজলে রাব্বী (২৭) ও মো. আলমগীর হোসেনকে (৩০) ৩০টি ককটেল, ২৮টি পেট্রোল বোমা এবং ৬ টি টেপসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি তাদের এই ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুত করার নির্দেশ দেয়। এই ককটেল এবং পেট্রোল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল।

এদিকে আজ সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পাঁচজন গ্রেফতার এবং সমসাময়িক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার ( ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।

শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনই শিশু। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে। তাদের মধ্যে হাসিবকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।

এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বেনাপোল এক্সপ্রেসের ৪টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় রাত সোয়া ১০টায় তা নিয়ন্ত্রণে আসে।

এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।

Previous Post

ট্রেনে আগুন: তিন ঘন্টা নারায়ণগঞ্জের রেল চলাচল শুরু

Next Post

সিদ্ধিরগঞ্জে বোমাটি বিস্ফোরিত হলে গাড়ীর কেউ বাঁচত না : এসপি রাসেল

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
সিদ্ধিরগঞ্জে বোমাটি বিস্ফোরিত হলে গাড়ীর কেউ বাঁচত না : এসপি রাসেল

সিদ্ধিরগঞ্জে বোমাটি বিস্ফোরিত হলে গাড়ীর কেউ বাঁচত না : এসপি রাসেল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য