• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিসির সাথে নেতাদের মতবিনিময়কালে সাংবাদিক সালাম লাঞ্চিত

Wednesday, 7 August 2024, 2:28 am
ডিসির সাথে নেতাদের মতবিনিময়কালে সাংবাদিক সালাম লাঞ্চিত
47
SHARES
151
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরদিন নারায়ণগঞ্জে বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য এ সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের লক্ষ্য হবে সরকারি সম্পত্তি আমাদের সবার। আমাদের অনেক রদবদল হবে কিন্তু এ প্রশাসন থাকবে। এ প্রশাসন দিয়ে আমাদের দেশ গঠন করতে হবে। সুতরাং সরকারি কোনো সম্পত্তিতে আঘাত করা যাবে না।

তিনি আরও বলেন, আজ থেকে যেন স্বাভাবিক জীবন যাপন যেন পরিচালিত হতে পারে তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। যারা বিভিন্ন অনিয়ম করে আমাদের প্রশ্নবিদ্ধ করতে চাইবে আমাদের ছাত্র জনতার অর্জনকে নষ্ট করতে চাই সেজন্য সতর্ক থাকতে হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্বৈরশাসকের পতন হয়েছে। এত অন্যায় অত্যাচার খুন গুম করেছে এত লুটপাট করেছে পাপের ভার আল্লাহ সহ্য করতে পারে নাই। তাই এত ঘৃণ্যভাবে পতন হয়েছে। আমরা যারা নারায়ণগঞ্জে রাজনীতি করি সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ জনকল্যাণে একনিষ্ঠ। এ পরিস্থিতিতে জেলা আমাদের যে উদ্দেশ্য ডেকেছেন আমাদের করণীয় কি সেটা আমরা উপলব্ধি করতে পারছি।

নারায়ণগঞ্জে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ডিসির মতবিনিময়কালে তিনি আরও বলেন, দেশের মুক্তিকামী মানুষের বিজয়ে প্রথমত প্রশাসন তাদের চিন্তা চেতনার পরিবর্তন আনবে এটা আমি অনুভব করি। এ ১৬ বছর প্রশাসনে অনেক স্বাধীনচেতা ভালো কর্মকর্তা থাকার পরেও স্বৈরশাসকের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই। আজকে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। আপনাদের মন মস্তিষ্ক চিন্তা পরিবর্তন আনবেন এটা আমরা প্রত্যাশা করি। এ প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে এটা আমরা বুঝি।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এখানে সব রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন। ঘটনার পরদিন দ্রুত আমি সবাইকে ডেকেছি। আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ চাই। সুশাসন যেখানে থাকবে ন্যায়বিচার থাকবে চাঁদাবাজি হবে না মাস্তানি হবে না মানুষ স্বাধীনভাবে চলতে পারবে সেরকম একটি নারায়ণগঞ্জ চাইলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সুন্দর নারায়ণগঞ্জের জন্য কাজ করতে হবে। এজন্য আমি সবাইকে ডেকেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় জেলা ও মহানগর জামায়াত ইসলাম, জেলা ও মহানগর ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, শ্রমিক সংগঠন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুস সালাম কে বিগত সময়ের কর্মকাণ্ডের কারণে গালিগালাজ ও লাঞ্চিত করার ঘটনা ঘটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে । ঘটনার পর সম্মেলন কক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন লাঞ্চিত সাংবাদিক আব্দুস সালাম কে নিয়ে বাইরে বের হয়ে গেলে পরিস্থিতি শান্ত হয় ।

Previous Post

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Next Post

নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্যে আগুন ! পলায়ন স্বপরিবার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্যে আগুন ! পলায়ন স্বপরিবার

নারায়ণগঞ্জে ওসমানীয় সাম্রাজ্যে আগুন ! পলায়ন স্বপরিবার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য