• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আজমেরীর টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়’- কাজল

Monday, 16 September 2024, 2:52 am
‘আজমেরীর টর্চার সেলে ত্বকীকে হত্যা করা হয়’- কাজল

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

83
SHARES
269
VIEWS
Share on FacebookShare on Twitter

তানভীর মুহাম্মদ ত্বকীর নাম এতোদিন ছিলো বিচারহীনতার প্রতীক। সরকার পরিবর্তনের মাত্র এক মাসের মধ্যেই সেই চাঞ্চল্যকর ত্বকী হত্যায় আরেক আসামী দিয়েছে চাঞ্চল্যকর তথ্য।

দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে শাসকদের শেল্টারে নারায়ণগঞ্জের দন্ডায়মান আতংক কুখ্যাত অপরাধী আজমেরী ওসমানের আরেক ঘনিষ্ঠ সহযোগী কাজল হাওলাদার (৩৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ নিয়ে ত্বকী হত্যায় আজমেরী ওসমানের তিন সহযোগী আদালতে জবানবন্দি দিলেন।

এর আগে দুপুরে একই আদালতে ৬ দিনের রিমান্ড শেষে দুই আসামি শাফায়েত হোসেন ও মামুন মিয়াকে হাজির করে আবার জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আজমেরী ওসমান জাতীয় পার্টির নেতা ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজা। আসামিরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন গণমাধ্যম কে বলেন, দুই আসামিকে আবার জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণের পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

জবানবন্দির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের একজন কর্মকর্তা জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে তাঁর টর্চার সেল শহরের আল্লামা ইকবাল রোডের উইনার ফ্যাশনে ত্বকীকে হত্যা করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাজল হাওলাদার স্বীকার করেছেন, উইনার ফ্যাশনে ত্বকীকে হত্যা করা হয়। তিনি নিজে হত্যাকাণ্ডে সম্পৃক্ত না থাকলেও তখন কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

এর আগে হত্যাকাণ্ডের পরপরই ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত (ভ্রমর) ও ইউসুফ হোসেন (লিটন) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

ত্বকী হত্যা মামলায় ৫ আসামি সুলতান শওকত ভ্রোমর, ইউসুফ হোসেন, সালেহ আহমেদ, রিফাত বিন ওসমান ও তায়েব উদ্দিনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

২০১৩ সালের ৬ মার্চ থেকে দীর্ঘ সাড়ে ১১ বছর ধরে ত্বকী হত্যার বিচার ও ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে ধারাবাহিকভাবে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ত্বকী হত্যা মামলার বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মামলায় আজমেরী ওসমানের সহযোগী শাফায়েত হোসেন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। দীর্ঘদিন ত্বকীর হত্যাকারী আজমেরী ওসমান প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ওসমান পরিবার নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যায়।

র‍্যাব-১১-এর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা গণমাধ্যম কে  বলেন, আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে কী তথ্য, সেটা তিনি জানাননি।

Previous Post

'লেবাসের আড়ালে নগ্নতা, ঘৃণা করতেও ঘৃণা হয় !'

Next Post

মতিউরের প্রতিবাদে দায়ী মজিবুর ! নারায়ণগঞ্জে ব্যাপক গুঞ্জন

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
মতিউরের প্রতিবাদে দায়ী মজিবুর ! নারায়ণগঞ্জে ব্যাপক গুঞ্জন

মতিউরের প্রতিবাদে দায়ী মজিবুর ! নারায়ণগঞ্জে ব্যাপক গুঞ্জন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য