• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সত্যি সেলুকাস ! শুন্য থেকে হাজারো কোটি টাকার মালিক ফতুল্লার সায়মুম !

Thursday, 10 October 2024, 12:53 pm
সত্যি সেলুকাস ! শুন্য থেকে হাজারো কোটি টাকার মালিক ফতুল্লার সায়মুম !

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

40
SHARES
130
VIEWS
Share on FacebookShare on Twitter

সত্যি সেলুকাস ! কি বিচিত্র আমাদের দেশ ।  অপরূপে দেশবাসী মুগ্ধ হলেও দেশের কিছু মানুষের কারণে হতবাক হতে হয় প্রায় ই ।  ছাগলকান্ড ঘিরে কি তোলপাড় ই না হলো ।  এরপর আইজিপি বেনজির,  ডিআইজি আসাদ, ডিবি প্রধান হারুন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, হুইপ নজরুল ইসলাম বাবু,  তার স্ত্রী ডা: ইভা, রূপগঞ্জের গোলাম দস্তগীর গাজী ছাড়াও অসংখ্য নেতাকর্মী ও চেলা চামচাদের ঘটনায় তোলপাড় চলছেই ।

এমন অসংখ্য ঘটনার পর চোখ কপালে উঠার মতো ঘটনা ফতুল্লার সায়মুম কে ঘিরে সৃষ্টি হয়েছে তোলপাড় – চাঞ্চল্য ।

এই সায়মুম মাত্র কয়েক বছর পুর্বেও ছিলো বেকার বাউন্ডেলে ।  চোখের পলকেই যেন হাজার কোটি টাকার মালিক।  এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সাংবাদিকদের গুম করে হত্যার হুমকিও দিচ্ছে ।

জানা যায়, এক যুগ আগেও ছিলেন বেকার। অথচ এখন গাড়ি-বাড়ি-ফ্ল্যাট সবই আছে তার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্র-ছায়ায় কমিশন বাণিজ্য করে, বিপুল সম্পদের মালিক বনে গেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সায়মুম। যদিও তিনি কামালের ক্যাশিয়ার হিসেবে রাজধানীতে বেশি পরিচিত।

ফতুল্লার লালপুর এলাকার সৈয়দ নরুদ্দিন খুশির দ্বিতীয় সন্তান সৈয়দ আহসান উদ্দিন আহমেদ সায়মুম। একসময় বাবার সিমেন্টের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। পরবর্তীতে সেখান থেকে ঢাকায় একটি মোটরসাইকেল শো রুমে মাত্র ২০ হাজার টাকা বেতনে চাকরি নেন। সেই শো রুমের মোটরসাইকেল কেনা-বেচার করতে গিয়ে সম্পর্ক গড়ে উঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস মনিরের সঙ্গে। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা গড়ে তুলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। এমনকি সায়মুমের শ্যালিকার বিয়েতেও দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। তার পারিবারিক অনুষ্ঠানে আসা-যাওয়া ছিলো সাবেক আইজিপি বেনজীরেরও। আর সেই সুযোগ, কাজে লাগিয়ে বেকার সায়মুম এখন হয়ে গেছেন ধনকুবের।

অভিযোগ রয়েছে, নিয়োগ ও বদলি বাণিজ্য, রাশিয়া থেকে গম ও বিমানসহ বিভিন্ন কেনাকাটার মধ্যস্থতায় কমিশন নিয়ে অঢেল টাকার মালিক বনেছেন সায়মুম। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিভিন্ন সেক্টরের কমিশনের অর্থ সংগ্রহ করতো সে। এরপর সেই অর্থ বিদেশে পাচার করতো তার শ্যালক আসিফের মাধ্যমে। তার সঙ্গে সাবেক মন্ত্রী-এমপি ও সচিবের সখ্যতা থাকায় সব জেনেও ভয়ে এতোদিন প্রতিবাদ করতে পারেনি স্থানীয়রা। দেশটিভির অনুসন্ধানে বেড়িয়ে এসেছে, ঢাকার অভিজাত এলাকা গুলশান ও উত্তরাতে একাধিক আলিশান ফ্ল্যাট রয়েছে সায়মুমের। পাশাপাশি রাজধানীর একটি অভিজাত হোটেলের শেয়ারসহ কক্সবাজার থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৫ তারকা হোটেলের মালিকানাতেও আছে তার নাম। নিজ এলাকা ফতুল্লাতে গড়ে তুলেছেন আলিশান ভবন। রয়েছে কয়েকটি জমিও। চলাফেরা করেন দামি ব্রান্ডের গাড়িতে। রাজধানীর বোটক্লাব-গুলশান ক্লাবসহ বিভিন্ন ক্লাবের সদস্যও হয়েছেন তিনি।

দেশ ছাড়িয়ে দুবাইসহ বিভিন্ন দেশে গড়ে তুলেছেন ব্যবসায়িক খাত। এমনকি তার ভাই মাসুমসহ সায়মুমের শ্বশুড় বাড়ীর লোকজনের নামেও রয়েছে বহু সম্পদ। যদিও এসব বিষয়ে জানতে সায়মুমের ফতুল্লা বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। আর মুঠোফোন ছিলো বন্ধ। গেল ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে আত্মগোপনে চলে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আর দূর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি দেশ ছেড়েছেন আরও আগেই। তবে ধরা ছোয়ার বাইরেই থেকে গেছে সায়মুমসহ অন্যরা। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের নেতারা।

সাবেক এমপি-মন্ত্রীদের ছত্রছায়ায় দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া সায়মুমদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ছে দুর্নীতি দমন কমিশন দুদক।

রাজনৈতির প্রভাবে অনিয়ম-দুর্নীতি করে টাকার কুমির বনে যাওয়া সায়মুমসহ তার সহযোগিদের আইনের আওতায় আনা গেলে বেড়িয়ে আসবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অবৈধ সম্পদের আরও তথ্য। তাই আত্মগোপনে থাকা এমন সায়মনদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

Previous Post

সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার সায়মুমের গুমের হুমকিতে ৩ সাংবাদিক

Next Post

চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে সড়কে কেড়ে নিলো বৃদ্ধার প্রাণ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে সড়কে কেড়ে নিলো বৃদ্ধার প্রাণ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে সড়কে কেড়ে নিলো বৃদ্ধার প্রাণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য