• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লা ওসি মাহবুবকে শোকজ

Sunday, 24 May 2026, 9:36 pm
ফতুল্লা ওসি মাহবুবকে শোকজ

Oplus_131072

18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবাইফেরত এক প্রবাসী যুবককে অপহরণ, স্বর্ণ ও নগদ অর্থ লুট এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রহস্যজনকভাবে নীরব থেকেছেন, যা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফতুল্লা আমলী আদালত) এম সাইফুল ইসলাম এ ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন।

একইসঙ্গে মামলাটি সরাসরি এজহার (এফআইআর) হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন আদালত।

মামলার আরজি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার প্রবাসী যুবক বাবু (২৫) গত ১৪ মে রাতে দুবাই থেকে দেশে ফেরার পথে ফতুল্লার কাশীপুর ব্রিজ এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসীর কবলে পড়েন। সাদ্দাম হোসেন ও আকরাম প্রধানসহ অজ্ঞাত ৫-৭ জন তাকে অস্ত্রের মুখে অপহরণ করে গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়।

পরে মুক্তির জন্য আরও ১০ লাখ টাকা দাবি করা হয়।

এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ফতুল্লা থানার ওসিকে তিন ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু বিস্ময়করভাবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি, এমনকি তদন্তের অগ্রগতির বিষয়েও আদালতকে অবহিত করা হয়নি।

পুলিশের এই দায়িত্বহীনতা ও রহস্যজনক নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিচারক।

আদালতের লিখিত আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কেন প্রতিবেদন দাখিল করা হয়নি, তা ব্যাখ্যা দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচার বিভাগের এমন কঠোর পদক্ষেপে স্পষ্ট হয়েছে—আইনের ঊর্ধ্বে কেউ নয়।

তবে আদালতের চাপের মুখে পড়ে পুলিশ হঠাৎ করেই তৎপর হয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।

কিন্তু প্রশ্ন রয়ে গেছে—আদালতের নির্দেশ না এলে কি এই উদ্ধার অভিযান আদৌ হতো ? কেন শুরু থেকেই এমন গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশ সক্রিয় ভূমিকা নেয়নি ?

এদিকে, এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের বক্তব্য আরও বিতর্ক উসকে দিয়েছে।

তিনি দাবি করেন, আদালতের কোনো নির্দেশ তার কাছে পৌঁছেনি।

এমনকি আসামি গ্রেফতারের বিষয়েও তিনি দায় এড়িয়ে বলেন, আদালত শুধু ভিকটিম উদ্ধারের কথা বলেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, একটি স্পর্শকাতর অপহরণ ও লুটের ঘটনায় পুলিশের এমন উদাসীনতা শুধু দায়িত্বহীনতাই নয়, বরং এর পেছনে অন্য কোনো অস্বচ্ছ যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। তারা দ্রুত দোষীদের গ্রেফতার এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘটনাটি ইতোমধ্যে পুরো জেলায় তোলপাড় সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ মানুষের আস্থা প্রশ্নের মুখে পড়েছে।

এখন দেখার বিষয়—এই ঘটনায় প্রকৃতপক্ষে কী ব্যবস্থা নেওয়া হয়, নাকি সবকিছু আবারও ধামাচাপা পড়ে যায়।

Previous Post

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Next Post

বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২, অজ্ঞাত ৩০

Related Posts

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২, অজ্ঞাত ৩০

বাবুর নির্দেশে গনি খুন : বিলম্ব মামলায় আসামী ১২, অজ্ঞাত ৩০

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য