• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হত্যার আসামি ৫৪ ধারায়, প্রশ্নের মুখে পুলিশ

হত্যা মামলার আসামিকে ৫৪ ধারায় আদালতে পাঠানো নিয়ে বিতর্ক

Saturday, 27 June 2026, 3:19 am
হত্যার আসামি ৫৪ ধারায়, প্রশ্নের মুখে পুলিশ

Oplus_131072

4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

 ঘুষের অভিযোগ বাদীর, পুলিশের দাবি—ঘটনার সময় আসামি ছিলেন সুনামগঞ্জে

নগর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যবসায়ী রিপন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে হত্যা মামলায় চালান না করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের বদর উদ্দিন মার্কেট এলাকা থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।

নিহতের স্ত্রী ও মামলার বাদী নূর জাহান বেগম অভিযোগ করেন, আমজাদ হোসেন রিপন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে গ্রেপ্তারের পর তাকে হত্যা মামলায় চালান না করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিরাজ সাহা আসামিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে এ কাজ করেছেন, যাতে আসামি দ্রুত জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে পারেন।

মামলার বিবরণে জানা যায়, কালাপাহাড়িয়া এলাকার কয়েকজন সন্ত্রাসী রিপন মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২৫ সালের ৭ জুলাই রাত আড়াইটার দিকে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দুই মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বাদীর দাবি, ঘটনার প্রায় ৯ মাস পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা নেয়নি। পরে আদালতের মাধ্যমে আবেদন করে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই বিরাজ সাহার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমজাদ হোসেনকে স্থানীয়দের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তদন্তে তার কল ডিটেইলস (সিডিআর) বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার সময় তিনি সিলেটের সুনামগঞ্জে অবস্থান করছিলেন। তাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে কারণে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

তবে বাদী নূর জাহান বেগম এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ঘটনার সাক্ষী ও এলাকাবাসী আমজাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে তিনি মন্তব্য করেন।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Previous Post

পদ না ছাড়লে লাশ গুমের হুমকি—সিদ্ধিরগঞ্জে ত্রাসের রাজনীতি

Next Post

নাসিকের ইজারা বাণিজ্য : ‘উন্মুক্ত দরপত্র’ নাকি দলীয় ভাগবাটোয়ারা ?

Related Posts

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
নাসিকের ইজারা বাণিজ্য : ‘উন্মুক্ত দরপত্র’ নাকি দলীয় ভাগবাটোয়ারা ?

নাসিকের ইজারা বাণিজ্য : ‘উন্মুক্ত দরপত্র’ নাকি দলীয় ভাগবাটোয়ারা ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য