• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কুত্তা’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা করল ইমাম ও তার বাহিনী

Sunday, 5 July 2026, 8:53 am
‘কুত্তা’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা করল ইমাম ও তার বাহিনী

Oplus_131072

30
SHARES
96
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমামের নেতৃত্বে মব! ফতুল্লায় আইনের শাসনের করুণ পরাজয়

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছিনতাইকারী’ অপবাদ দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডই নয়, বরং এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় একটি মসজিদের ইমাম কাউছার আহমেদের নেতৃত্বে ‘আল ফালাহ কল্যাণ সংগঠন’ নামে একটি মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক সংগঠন গঠন করা হয়। ঘটনার রাতে ওই সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য জিসানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর হাত-পা বেঁধে বেধড়ক পিটুনি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে গুরুতর আহত করা হয়।

এ সময় মাইক হাতে নিয়ে ইমাম আহমেদ ঘোষণা দেন,  “একে মারছে কে ? জনগণ,  পাবলিক। পাবলিক – জনগণ যখন কুত্তারে মেরে ফেলে,  তখন কোন অন্যায় হবে ? তখন আমাদের কিছু হবে না। এই ঘটনায় কোন মামলা হামলা কিছু হবে না। আমাদের যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়েই আমরা নেমে যাবো ইনশাল্লাহ। এটা হল ঐক্যতা যখন ঐক্যতা থাকে তখন বাংলাদেশের প্রশাসন কি কোন কুত্তায় আমাদের কিছু করতে পারবে না।”

এমন ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগ, ইমাম কাউছার আহমেদের নেতৃত্বেই পরিকল্পিতভাবে জিসানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, জিসানকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে তাকে নির্যাতন চালিয়ে যায়। হত্যার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ইমাম কাউছার আহমেদ বলেন, জিসানের বিরুদ্ধে পূর্ব থেকে মাদক সেবন, বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। তাকে একাধিকবার সংশোধনের চেষ্টা করা হয়েছে। ঘটনার দিন স্থানীয় এক যুবকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনায় তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলার অবনতির ভয়াবহ বার্তা

নারায়ণগঞ্জের ফতুল্লায় যা ঘটেছে, তা কোনোভাবেই একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ নয়—এটি সরাসরি আইনের শাসনের ওপর প্রকাশ্য চ্যালেঞ্জ।

‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে জিসান নামে এক যুবককে বাসা থেকে তুলে এনে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও ভয়াবহ বিষয়—এই মব হামলার নেতৃত্বে ছিলেন একজন মসজিদের ইমাম!

আইন কি এখন মসজিদের বারান্দায় বসে বিচার করবে ? নাকি ৩০-৪০ জনের একটি দল নিজেদের ‘সামাজিক সংগঠন’ পরিচয়ে আদালতের বিকল্প হয়ে উঠবে ?

অভিযোগ অনুযায়ী, ইমাম কাউছার আহমেদের নেতৃত্বে ‘আল ফালাহ কল্যাণ সংগঠন’ নামের একটি দল প্রকাশ্যেই জিসানকে ধরে নিয়ে যায়, নির্যাতন চালায় এবং মৃত অবস্থায় পরিবারের কাছে ফেলে রেখে যায়। এটি কোনো আকস্মিক উত্তেজনা নয়—এটি পরিকল্পিত মব জাস্টিস, যা সরাসরি হত্যাকাণ্ডের শামিল।

আরও উদ্বেগজনক বিষয় হলো, অভিযুক্ত পক্ষ নির্বিকারভাবে বলছে—“মারধর করা হয়েছে, সংশোধনের জন্য।” প্রশ্ন হলো, সংশোধনের নামে কাউকে হত্যা করার লাইসেন্স কে দিয়েছে ? এই মানসিকতা যদি ছড়িয়ে পড়ে, তাহলে আগামীকাল যে কেউ ‘অভিযুক্ত’ হলেই তার পরিণতি হবে একই!

আইনের শাসনের জায়গায় যদি মব শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রের প্রয়োজনই বা কী? পুলিশের ভূমিকা কোথায়? স্থানীয় প্রশাসন এতদিন কী করছিল?

ফতুল্লার এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে—একটি অংশ এখন আইনের ওপর আস্থা হারিয়ে নিজেই ‘বিচারক’ হয়ে উঠছে। আর এই বিপজ্জনক প্রবণতা যদি এখনই দমন না করা হয়, তাহলে তা দ্রুত ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য এলাকাতেও।

এখন প্রশ্ন একটাই—এই হত্যার বিচার কি সত্যিই হবে, নাকি আবারও প্রভাব-প্রতিপত্তির আড়ালে চাপা পড়ে যাবে ?

রাষ্ট্রের প্রতি আহ্বান, এই ঘটনাকে সাধারণ হত্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি আইনের শাসনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন একমাত্র পথ।

Previous Post

কালেমা খচিত ‘বিতর্কিত’ পতাকা : অনলাইনে বাণিজ্য, আটক দুজন

Next Post

কোটি টাকার মাদক ঢুকেই ‘শক্তির মহড়া’, ২২ রাউন্ড গুলি !

Related Posts

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
কোটি টাকার মাদক ঢুকেই ‘শক্তির মহড়া’, ২২ রাউন্ড গুলি !

কোটি টাকার মাদক ঢুকেই ‘শক্তির মহড়া’, ২২ রাউন্ড গুলি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল no comments   28 Aug, 2026
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য