• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ছিনতাইকারী তকমায় নির্মম খুন, মাইকে দম্ভ—“কিছুই হবে না”

Sunday, 5 July 2026, 10:18 pm
ছিনতাইকারী তকমায় নির্মম খুন, মাইকে দম্ভ—“কিছুই হবে না”

Oplus_131072

10
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ তকমায় খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা : উস্কানিদাতার প্রকাশ্য দম্ভ, নীরবতায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে প্রকাশ্য জনসমক্ষে বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা শুধু একটি নৃশংস অপরাধই নয়, বরং আইনের শাসনের প্রতি এক ভয়ংকর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে জিসান (২৫) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনিক নামের আরেক তরুণ, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৪ জুলাই) রাতে সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৫ সেকেন্ড এবং ২৭ সেকেন্ডসহ একাধিক ভিডিওতে দেখা যায়, দুই তরুণকে বিদ্যুতের খুঁটিতে রশি দিয়ে বেঁধে স্টিলের পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হচ্ছে। উপস্থিত কেউই এই নিষ্ঠুরতা থামানোর চেষ্টা করেনি—বরং নির্যাতন যেন ‘জনতার বিচার’ নামে বৈধতা পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান ও অনিককে তাঁদের বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে খুঁটিতে বেঁধে ফেলা হয়।

অভিযোগ রয়েছে, আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও স্থানীয় মসজিদের ইমাম কাউছার কাসেমীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এই নির্মম হামলা চালায়। মারধরের একপর্যায়ে জিসান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা ইউনুস মিয়ার অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের আকুতি-অনুরোধ সত্ত্বেও হামলাকারীরা দয়া দেখায়নি। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার পর আরও বিস্ময়কর ও উদ্বেগজনক দিক সামনে আসে। অভিযুক্ত ইমাম কাউছার কাসেমী হ্যান্ডমাইকে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, ‘হামলা জনগণ করেছে। কুত্তাকে জনগণ পিটিয়ে মেরেছে, কোনো মামলা-হামলা কিচ্ছু হবে না।’

তিনি বলেন, ‘যখন ঐক্য থাকে, তখন বাংলাদেশের প্রশাসন কী, কোনো কুত্তায়ও আমাদের কিছু করতে পারবে না।’

এমন দম্ভোক্তি শুধু মানবিকতার চরম অবমাননাই নয়, বরং আইন-শৃঙ্খলার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

এছাড়া, হত্যাকাণ্ডের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগও উঠেছে। স্থানীয়দের একটি অংশের দাবি, ভুক্তভোগীদের কাছে অভিযুক্তদের কিছু আপত্তিকর ভিডিও ছিল, যা কেন্দ্র করে ব্ল্যাকমেইলের জেরে এই ‘গণপিটুনি’র নাটক সাজানো হতে পারে। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটির পেছনে পরিকল্পিত প্রতিশোধের ইঙ্গিত উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনার পরদিন (৫ জুলাই) ফতুল্লা থানার গেট সংলগ্ন এলাকায় অভিযুক্তদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের উদ্যোগ এবং সংবাদ প্রচারে প্রভাব বিস্তারের জন্য অর্থ প্রস্তাবের অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পরও এমন প্রকাশ্য ‘প্রভাব খাটানোর’ চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি হত্যাকারীরা থানার সামনে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করতে পারে, তাহলে আইনের অস্তিত্ব কোথায় ?”

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নিহত জিসানের বিরুদ্ধে একটি মামলা থাকলেও কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এই ‘আইনানুগ ব্যবস্থা’ কতটা দ্রুত ও কার্যকর হবে ?

জনতার নামে সংঘবদ্ধ সন্ত্রাস, প্রকাশ্য উস্কানি, ভিডিও প্রমাণ, এমনকি প্রভাব খাটানোর অভিযোগ—সবকিছুর পরও যদি দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ‘গণবিচার’ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন জিসানের জীবনই কেড়ে নেয়নি—এটি সমাজে আইনের শাসন, মানবিকতা ও ন্যায়বিচারের ভিত্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে।

Previous Post

চিকিৎসককে পিটিয়ে রক্তাক্ত করলো বিএনপি নেতার ভাই

Next Post

ফতুল্লার সিটি বোর্ড মিলে দুর্ঘটনা, প্রাণ গেল জাহাঙ্গীরের

Related Posts

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
ফতুল্লার সিটি বোর্ড মিলে দুর্ঘটনা, প্রাণ গেল জাহাঙ্গীরের

ফতুল্লার সিটি বোর্ড মিলে দুর্ঘটনা, প্রাণ গেল জাহাঙ্গীরের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য