নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আনন্দ (৩০)। তিনি ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন।
র্যাব জানায়, অভিযানের সময় তার দখল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনন্দ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।









Discussion about this post