• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আবারো লক্ষীনারায়ণ কটন মিলের জমি দখলে হামলা, নারীসহ আহত ৩

Wednesday, 22 July 2026, 8:55 pm
আবারো লক্ষীনারায়ণ কটন মিলের জমি দখলে হামলা, নারীসহ আহত ৩

Oplus_131072

16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে কটন মিলের জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত ৩, দখল ও মাঠ নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল এলাকার একটি খালি জমি ঘিরে বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (রাত ১০টা) এ ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, কটন মিলের শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।

শেয়ারহোল্ডার আব্দুর রব, ইয়াকুব ও আহত আরমান জানান, প্রায় অর্ধশত শেয়ারহোল্ডারের সঙ্গে নীট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীনের বিরোধ রয়েছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান।

তাদের অভিযোগ, চলমান মামলার মধ্যেই স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে অতর্কিত হামলার শিকার হন তারা।

আহতদের মধ্যে এমিলি নামের এক নারী মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া সাইফুল ও আরমানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা মো. শফিকুল ইসলাম শফিক ভিন্ন বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, কটন মিল এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অনুরোধে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ওই খালি জমিতে একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে বালু ভরাট করতে গেলে স্থানীয় কিছু নারী-পুরুষ বাধা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে দাবি করেন।

তবে হামলার শিকার অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন৷ বিএনপির নামধারী নেতাদের কোটি টাকার চুক্তিতে মাঠ ভরাটের নামে জমি দখলে নীলনকশা করে এই হামলার ঘটনা ঘটায় জয়নাল,  জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম শফিক এবং তাদের বাহিনী। এই জয়নাল ও জাহাঙ্গীর আওয়ামী লীগের শাসনামলে প্রয়াত নাসিম ওসমান, পরবর্তীতে সেলিম ওসমান এরপর শামীম ওসমান ছাড়াও আজমেরী ওসমান – অয়ন ওসমানের বাহিনী দিয়ে উচ্ছেদের চেষ্টা চালিয়ে ব্যাপক তান্ডব চালিয়ে ব্যর্থ হয়।  এবার বিএনপির কিছু নেতা ওই একই কায়দায় জয়নাল ও জাহাঙ্গীরের অর্থে ম্যানেজ হয়ে ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাথমিকভাবে এক নারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সংশ্লিষ্টদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও বিরোধ চলমান রয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সময় সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

Previous Post

পুলিশের সামনেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন : প্রশ্ন নিরাপত্তার

Next Post

প্রাইভেটকার চালকের হামলায় অটোচালকের মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
প্রাইভেটকার চালকের হামলায় অটোচালকের মৃত্যু

প্রাইভেটকার চালকের হামলায় অটোচালকের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য