• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঐতিহ্যবাহী কাঞ্চন বাজারে জমজমাট নির্বাচন

Friday, 24 July 2026, 3:02 pm
ঐতিহ্যবাহী কাঞ্চন বাজারে জমজমাট নির্বাচন

Oplus_131072

13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ নবীউর রহমান দেওয়ান (রূপগঞ্জ প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ঐতিহ্যবাহী কাঞ্চন বাজার পরিচালনা কমিটির নির্বাচন দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রায় ২০০ বছরের পুরনো এই বাজারকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বিভিন্ন পদে মোট কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সভাপতি পদে রয়েছেন দুইজন, সাধারণ সম্পাদক পদে ছয়জন, সাংগঠনিক সম্পাদক চারজন, সহ-সভাপতি দুইজন, সহ-সাধারণ সম্পাদক দুইজন, কোষাধ্যক্ষ তিনজন এবং কার্যকরী সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে হাজী মতিউর রহমান মতু এবং আনারস প্রতীক নিয়ে হাজী বিল্লাল হোসেন প্রচারণা চালাচ্ছেন।

বাজারের ব্যবসায়ীদের মধ্যে দুই প্রার্থীর পক্ষেই সমর্থন থাকলেও ছাতা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতুর জনপ্রিয়তা তুলনামূলক বেশি বলে আলোচনা রয়েছে।

সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

মোবাইল ফোন প্রতীকের প্রার্থী মোঃ আনিসুর রহমান শরীফ (এমএ) সৎ ও শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচিত।

অন্যদিকে হরিণ প্রতীকের প্রার্থী জাকির হোসেন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, তবে সুষ্ঠু ভোট হলে নিজের জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এছাড়া উটপাখি প্রতীকের আলমগীর হোসেন পন্ডিত দীর্ঘদিনের ব্যবসায়ী হওয়ায় বাজারে তার গ্রহণযোগ্যতা রয়েছে। বোতল প্রতীকের জহিরুল ইসলাম জহিরও পুরনো ও ধর্মপ্রাণ ব্যবসায়ী হিসেবে আলোচনায় রয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে হারিকেল প্রতীকের ডাঃ দেওয়ান কামাল ও ফুটবল প্রতীকের সোহেল মাহমুদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মই প্রতীকের প্রার্থী অজিত দাসও নির্দিষ্ট ভোটব্যাংকের ওপর ভর করে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সহ-সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকের আমিনুল ইসলাম এবং দেয়াল ঘড়ি প্রতীকের হাজী দেলোয়ার হোসেনের মধ্যে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করা হচ্ছে।

কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মধ্যে মোঃ খবির মিয়া এগিয়ে রয়েছেন বলে স্থানীয়দের ধারণা। কার্যকরী সদস্য পদেও প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দেওয়ান আনোয়ার হোসেন নিজের অবস্থান নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪০ জন। যদিও আরও ৩৮৪ জন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও ট্রেড লাইসেন্স নবায়ন এবং নিরাপত্তাকর্মীদের বেতন সংক্রান্ত জটিলতায় তা সম্ভব হয়নি।

কাঞ্চন বাজার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হামিদুল হক খান জানান, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় বলেন, “নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যত প্রভাবশালীই হোক না কেন।”

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Previous Post

প্রাইভেটকার চালকের হামলায় অটোচালকের মৃত্যু

Next Post

লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি দখল ও হামলা : জড়িতদের বিচারের দাবি

Related Posts

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি দখল ও হামলা : জড়িতদের বিচারের দাবি

লক্ষ্মীনারায়ণ কটন মিলের জমি দখল ও হামলা : জড়িতদের বিচারের দাবি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য