• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভুয়া ডিজিএফআই : পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ আটক ৩

Friday, 4 September 2026, 5:18 pm
ভুয়া ডিজিএফআই : পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ আটক ৩

Oplus_131072

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ তিনজন আটক

নগর প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্দেহজনকভাবে অবস্থানকালে অভিযান চালিয়ে ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সপ্তম তলার সামনে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছেন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্য ও পরিচয় সম্পর্কে অসংগতি দেখা দিলে পুলিশ তাদের পরিচয়পত্র প্রদর্শনের জন্য বলে।

এ সময় তারা নিজেদের দাবির পক্ষে কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র এবং একটি ওয়াকিটকি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আব্দুস সালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।

ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ফতুল্লা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের কাছে থাকা ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকির উৎস এবং এসব সরঞ্জাম ব্যবহারের উদ্দেশ্যও তদন্ত করে দেখা হচ্ছে।

Previous Post

এসপি মিজান বিদায়, 'ক্যাশিয়ার সিন্ডিকেট' কি রয়ে গেল ?

Related Posts

এসপি মিজান বিদায়, ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ কি রয়ে গেল ?
Lead 1

এসপি মিজান বিদায়, ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ কি রয়ে গেল ?

‘হারপিক আনেন, আমিই টয়লেট পরিষ্কার করব’
Lead 1

‘হারপিক আনেন, আমিই টয়লেট পরিষ্কার করব’

‘আপা আসছে’ বলেই হামলা ? ফতুল্লায় রক্তাক্ত জামায়াত নেতা
Lead 1

‘আপা আসছে’ বলেই হামলা ? ফতুল্লায় রক্তাক্ত জামায়াত নেতা

গার্মেন্টসকর্মী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
Lead 1

গার্মেন্টসকর্মী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

‘আমাকে ভুলে যাবেন স্যার’—কোটি টাকা নিয়ে চালক উধাও
Lead 1

‘আমাকে ভুলে যাবেন স্যার’—কোটি টাকা নিয়ে চালক উধাও

আগাম স্বাক্ষর কাণ্ডে ডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন
Lead 1

আগাম স্বাক্ষর কাণ্ডে ডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • ভুয়া ডিজিএফআই : পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ আটক ৩ no comments   04 Sep, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • ভুয়া ডিজিএফআই : পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ আটক ৩ 04 Sep, 2026
  • এসপি মিজান বিদায়, ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ কি রয়ে গেল ? 04 Sep, 2026
  • ‘হারপিক আনেন, আমিই টয়লেট পরিষ্কার করব’ 04 Sep, 2026
  • ‘আপা আসছে’ বলেই হামলা ? ফতুল্লায় রক্তাক্ত জামায়াত নেতা 04 Sep, 2026
  • ট্রাকচাপায় মৃত্যু, চালক আটক 04 Sep, 2026
  • গার্মেন্টসকর্মী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 04 Sep, 2026
  • ‘আমাকে ভুলে যাবেন স্যার’—কোটি টাকা নিয়ে চালক উধাও 03 Sep, 2026
  • ছাত্র বলাৎকার : মাদ্রাসা শিক্ষক গ্রেফতার 03 Sep, 2026
  • ৭ হত্যাসহ ২৬ মামলার আসামি সবুজ অস্ত্রসহ গ্রেফতার 03 Sep, 2026
  • সিদ্ধিরগঞ্জে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার 03 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য