• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৭ হত্যাসহ ২৬ মামলার আসামি সবুজ অস্ত্রসহ গ্রেফতার

Thursday, 3 September 2026, 4:10 pm
৭ হত্যাসহ ২৬ মামলার আসামি সবুজ অস্ত্রসহ গ্রেফতার

Oplus_131072

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ মোট ২৬ মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ ওরফে কালাই সবুজকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এজাজুল হক নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

বুধবার রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করে পুলিশ।

রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান চালিয়ে সহযোগী এজাজুল হককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। অপর গ্রেফতার এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুর এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সবুজ ওরফে কালাই সবুজ অভিযুক্ত ছিল।

তিনি জানান, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ওই মামলায় সবুজের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে সাজা হওয়ার পরও সে দীর্ঘদিন পলাতক ছিল।

ওসি আরও জানান, সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পলাতক অবস্থায়ও সে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানুষকে অপহরণ করে জিম্মি রাখা এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে।

সবুজকে গ্রেফতারে গত প্রায় চার মাস ধরে পুলিশ বিভিন্নভাবে কাজ করে আসছিল বলে জানান ওসি। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এজাজুলের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Previous Post

সিদ্ধিরগঞ্জে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার

Related Posts

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ
Lead 6

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ
Lead 6

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’
Lead 6

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • ৭ হত্যাসহ ২৬ মামলার আসামি সবুজ অস্ত্রসহ গ্রেফতার no comments   03 Sep, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • ৭ হত্যাসহ ২৬ মামলার আসামি সবুজ অস্ত্রসহ গ্রেফতার 03 Sep, 2026
  • সিদ্ধিরগঞ্জে সেলুনকর্মীর মরদেহ উদ্ধার 03 Sep, 2026
  • আগাম স্বাক্ষর কাণ্ডে ডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন 03 Sep, 2026
  • আড়াইহাজারে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা 02 Sep, 2026
  • ঐষীর মৃত্যু : স্বামীসহ তিনজন আটক 02 Sep, 2026
  • দুঃসময়ের বন্ধু, সুসময়ের প্রতিপক্ষ ! 02 Sep, 2026
  • সুপার স্টার ট্রাক ঘিরে তাণ্ডব, মার খেলেন দুই বিএনপি নেতা 02 Sep, 2026
  • দুই বিএনপি নেতাকে মারধর, মোহনের পদ স্থগিত 02 Sep, 2026
  • ফতুল্লায় অন্তঃসত্ত্বা গৃহবধূ সোহাগীর রহস্যজনক মৃত্যু 01 Sep, 2026
  • রূপগঞ্জে অভিযানে ৩ অস্ত্র, গ্রেপ্তার ছাত্রদল নেতা 01 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য