• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বাবাকে খাবার দিতে গিয়ে ‘টাকার ফাঁদে’ যুবক, ভাঙলো পা

Monday, 21 September 2026, 1:24 pm
বাবাকে খাবার দিতে গিয়ে ‘টাকার ফাঁদে’ যুবক, ভাঙলো পা

Oplus_131072

3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

আড়াইহাজার থানায় টাকা দাবির অভিযোগ, মারধরে পা ভাঙার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় গ্রেপ্তার বাবাকে খাবার দিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে টাকা দাবির পর মারধরের অভিযোগ উঠেছে।

মারধরে আরমান হোসেন নামে এক যুবকের বাম পা ভেঙে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আরমান হোসেন। তিনি উপজেলার গহরদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

আরমানের অভিযোগ, থানায় গ্রেপ্তার বাবার জন্য খাবার নিয়ে গেলে এসআই রুহুল আমিন তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে থানার ভেতরে মারধর করা হয়। একপর্যায়ে মারধরে তার বাম পা ভেঙে যায় বলে দাবি করেন তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি হত্যা মামলাকে কেন্দ্র করে আনোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ওই মামলায় দেলোয়ারসহ কয়েকজন আসামি রয়েছেন। মামলার একপর্যায়ে আসামিদের একজন উচ্চ আদালত থেকে জামিন পান। পরবর্তীতে দেলোয়ার গ্রেপ্তার হওয়ার পর তার স্বজনদের কাছে বিভিন্নভাবে টাকা দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, দেলোয়ার গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই রুহুল আমিন আসামিদের স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। একপর্যায়ে তিন দফায় মোট ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এর মধ্যে গত শুক্রবার আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ওই দিন দুপুরের দিকে আনোয়ারকে খাবার দিতে তার ছেলে আরমান আড়াইহাজার থানায় যান। সেখানে আবারও টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন আরমান।

আহত আরমান হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, “থানায় টাকার জন্য আমাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। পরে পুরো ঘটনা বলব।”

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এসআই রুহুল আমিন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আরমানকে আগে দেখিনি, চিনিও না। কে মারছে বা কারা মারছে, তা আমার জানা নেই।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনও অভিযোগটি অস্বীকার করে বলেন, “এটা একটি মিথ্যা অভিযোগ। এখানে আরমান নামে যে ছেলেকে মারধরের কথা বলা হয়েছে, তাকে মারধর করার কোনো কারণ নেই। রুহুল আমিন এই মামলার কিছু না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

এ ঘটনায় আরমানের পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে থানার ভেতরে একজন ব্যক্তির আহত হওয়ার অভিযোগের প্রকৃত কারণ কী এবং তার আঘাতের সঙ্গে অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে।

Previous Post

নেপথ্যের কারিগর "জালাল মামা" এখনো অধরা

Next Post

সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন

Related Posts

সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন
আইন আদালত

সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন

সাদা পোশাকে অভিযান, অর্থ আদায়ের অভিযোগ
Lead 6

সাদা পোশাকে অভিযান, অর্থ আদায়ের অভিযোগ

মেঘনার স্রোতে নিভে গেল ৩ কিশোরের প্রাণ, মরদেহ উদ্ধার
Lead 1

মেঘনার স্রোতে নিভে গেল ৩ কিশোরের প্রাণ, মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে মেঘনায় তলিয়ে ৩ কিশোর নিখোঁজ
Lead 4

সোনারগাঁয়ে মেঘনায় তলিয়ে ৩ কিশোর নিখোঁজ

দুলাল দেবনাথের ‘ভূমি-সাম্রাজ্য’ ঘিরে যত অভিযোগ
Lead 1

দুলাল দেবনাথের ‘ভূমি-সাম্রাজ্য’ ঘিরে যত অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ‘ডেভিল’দের নতুন ছক?
Lead 1

সিদ্ধিরগঞ্জে ‘ডেভিল’দের নতুন ছক?

Next Post
সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন no comments   21 Sep, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে থামানো বাসে আগুন 21 Sep, 2026
  • বাবাকে খাবার দিতে গিয়ে ‘টাকার ফাঁদে’ যুবক, ভাঙলো পা 21 Sep, 2026
  • নেপথ্যের কারিগর “জালাল মামা” এখনো অধরা 20 Sep, 2026
  • সাদা পোশাকে অভিযান, অর্থ আদায়ের অভিযোগ 20 Sep, 2026
  • মেঘনার স্রোতে নিভে গেল ৩ কিশোরের প্রাণ, মরদেহ উদ্ধার 20 Sep, 2026
  • সোনারগাঁয়ে মেঘনায় তলিয়ে ৩ কিশোর নিখোঁজ 20 Sep, 2026
  • দুলাল দেবনাথের ‘ভূমি-সাম্রাজ্য’ ঘিরে যত অভিযোগ 20 Sep, 2026
  • সিদ্ধিরগঞ্জে ‘ডেভিল’দের নতুন ছক? 20 Sep, 2026
  • ‘চাঁদা সিন্ডিকেটের’ মূল হোতা করিম, এবার গাজীপুরে 19 Sep, 2026
  • এসপি বদলেছে, বদলায়নি ‘সিন্ডিকেট’? – অধরা রাঘববোয়াল 18 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য