• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

উচ্ছেদ হচ্ছে প্রশাসনের নাকের ডগার মাদকের হাট !

Wednesday, 28 July 2021, 9:43 pm
উচ্ছেদ হচ্ছে প্রশাসনের নাকের ডগার মাদকের হাট !
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

শীষ দিয়ে প্রকাশ্যে আবার কখনো মুখোশ পড়ে মাদক বিক্রি করা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত আলোচিত চাঁদমারী বস্তি অবশেষে উচ্ছেদ হয়েছে। জেলা প্রশাসনের আল্টিমেটামে মঙ্গলবার (২৭ জুলাই ) বিকেল থেকে নিজেরাই বস্তি থেকে প্রায় ৫০০ ঘর সরিয়ে নিচ্ছে।

অপরদিকে মাদক বিক্রির চিহ্নিত জোন চাঁদমারী বস্তির মাদক বিক্রেতাদের বাসা ভাড়া দেওয়া ও তাদের প্রতিহত করতে পাশের আদর্শ চাষাঢ়া পঞ্চায়েত কমিটি এলাকায় প্রচারণা চালিয়েছেন।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আদর্শ চাষাঢ়া পঞ্চায়েত কমিটির লোকজন এলাকার সকল বাড়িওয়ালাদের কাছে গিয়ে মাদক ব্যবসায়ীদের বাসা ভাড়া না দেওয়ার অনুরোধ করেন। সেই সঙ্গে প্রত্যেক লোকজনকে মাদক থেকে দূরে থাকার আহবান জানান।

অভিযানের নেতৃত্বে থাকা আদর্শ চাষাঢ়া পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জানান, আমাদের মহল্লার পাশেই চাঁদমারী বস্তি। সেটা মাদকের স্পট সবাই জানে। গতকাল মঙ্গলবার থেকে সেখানে উচ্ছেদ চলছে। সেখানকার মাদক সংশ্লিষ্টরা আমাদের এলাকাতে প্রবেশ করার চেষ্টা করছে। তারা পরিচয় গোপন করে বাসা ভাড়া নিতে চাইছে। এরা এলাকাতে থাকলে পরিবেশ নষ্ট হবে। সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আমরা এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে মাঠে নেমেছি।

বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সতর্ক করেছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে শনাক্ত করার চেষ্টা করেছি। আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছি। প্রাথমিক অবস্থায় সবাইকে অনুরোধ করছি এই পথ থেকে সরে আসার জন্য। যদি সরে না আসে তাহলে আমরা আইনের আশ্রয় নিবো।

তিনি বলেন, আমাদের এলাকাকে মাদকমুক্ত রাখার জন্য আমরা সকলেই বাড়ি বাড়ি গিয়েছি। সকলকেই বলা হয়েছে কেউ যেন মাদক বিক্রি না করে এবং সেবন না করে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা সকলেই একসাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা থানায় যাবো।

আরও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটির সভাপতি সামছুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক মাহববুর রহমান দিপু এলাকার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, নজরুল ইসলাম আশোক, আবুল কাশেম মিজি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইকরাম হোসেন, সহ সভাপতি শেখ তাহরিম তানিম, সিফাত, মুহিব, ফরহাদ, সাজু, পারভেজ, নিশাদ, কিরন, মানু, জাবেদ, শাহ আলম, মোস্তফা, মহসিন ও জুয়েলসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

জানা গেছে, গত ৯ মে নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেরে পাশে চাঁদমারী বস্তি উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর প্রশাসনের কর্মকর্তারা কয়েক দফা এসে বস্তিবাসীকে স্বেচ্ছায় ঘর নিয়ে অন্যত্র চলে যেতে নির্দেশ দেয়। এছাড়াও গত কিছুদিন ধরেই ঘনঘন চলছিল মাদক বিরোধী অভিযান। জেলা প্রশাসনের আল্টিমেটামে ২৭ জুলাই মঙ্গলবার বিকেল থেকে নিজেরাই বস্তি থেকে প্রায় ৫শতাধিক ঘর সরিয়ে নিচ্ছে বস্তিবাসীরা।

চাঁদমারী বস্তির একশ গজের কাছে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার কার্যালয়সহ জেলা জজ কোর্ট অবস্থিত। বিগত সময় এ বস্তি থেকে নানা ধরনের অপরাধ পরিচালিত হয়েছে। শীষ দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি চলতো।

চুরি ছিনতাই, ডাকাতি, হত্যাসহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটতো। তখন অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে অনেক সময় লাঞ্চিত হতে দেখেছেন অনেকেই। বস্তিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবি পুলিশের বন্ধুক যুদ্ধও হয়েছে। এতে বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী বিল্পব বন্ধুক যুদ্ধে নিহত হয়। এ বস্তিটি দীর্ঘদিন পরে হলেও উচ্ছেদে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

Previous Post

মেয়র আইভীর বাসায় এবার এমপি খোকা, ডিসি ও এসপি

Next Post

ইস্পাত শক্ত আইভী মার্তৃবিয়োগে মুষড়ে পড়েছেন

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড
Lead 4

জামাল হত্যা : সেই ‘গালপোড়া’ রঞ্জুর মৃত্যুদণ্ড

Next Post
ইস্পাত শক্ত আইভী মার্তৃবিয়োগে মুষড়ে পড়েছেন

ইস্পাত শক্ত আইভী মার্তৃবিয়োগে মুষড়ে পড়েছেন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য