• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘শামীম ওসমান সমর্থন না দিলে খুব বেশি কি পার্থক্য হবে’- আইভী

Monday, 10 January 2022, 11:04 pm
‘শামীম ওসমান সমর্থন না দিলে খুব বেশি কি পার্থক্য হবে’- আইভী
15
SHARES
47
VIEWS
Share on FacebookShare on Twitter

কে সমর্থন দিলেন, দিলেন না, সেটি বিষয় নয়। ভোটারদের কাছেও অপরিহার্য নয়। ভোটাররা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাঁরা ভোট কাকে দেবেন। উনি (শামীম ওসমান) দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন কেন, সেটা আমি জানি না। উনি কী করবেন, সেটাও আমি জানি না। উনি সমর্থন দিলেন কি দিলেন না, তা–ও আমি জানি না। উনি সমর্থন না দিলে খুব বেশি কি পার্থক্য হবে ?’ এ সময় এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি বলিনি, শামীম ওসমানের সমর্থন দরকার নেই। তবে ভোটাররা তাঁদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাঁরা কাকে ভোটে দেবেন।’ এ সময় তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বড় ব্যবধানে জয় পাবেন বলে জানান।

সোমবার ১০  সকালে নারায়ণগঞ্জের বন্দরের ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সমর্থনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী উল্লেখিত  কথা বলেন।

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার সম্পর্কে আইভী বলেন, তাঁর (তৈমুর) কর্মকাণ্ডে ফুটে উঠেছে, তিনি শামীম ওসমানের প্রার্থী। দুই বছর ধরে তাঁর বিরুদ্ধে শামীম ওসমান যে গ্রাউন্ড তৈরি করেছেন, সেটি তিনি (তৈমুর) তোতাপাখির মতো সংবাদ সম্মেলনে বলে গেছেন।

আইভী বলেন, ‘উনি (শামীম ওসমান) দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন কেন, সেটা আমি জানি না। উনি কী করবেন, সেটাও আমি জানি না। উনি সমর্থন দিলেন কি দিলেন না, তা–ও আমি জানি না। উনি সমর্থন না দিলে খুব বেশি কি পার্থক্য হবে ?’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জবাসী যেকোনো কাজে সব সময় আমাকে কাছে পেয়েছেন। এই শহরের মানুষ একদম কথা বলতে পারতেন না। ভয়ে থাকতেন খুন, চাঁদাবাজির, তখন আমি জানি না অপর প্রার্থীরা কোথায় ছিলেন। আমি আমার বিগত ১৮ বছরে দেখিনি কোনো প্রার্থীকে এ রকম সরব থাকতে।’ তিনি আরও বলেন, তৈমুর আলম খন্দকারকে ত্বকী হত্যা নিয়ে কোথাও সমাবেশ করতে দেখা যায়নি। অথচ এত আলোচিত হত্যাকাণ্ড।

আইভী আরো বলেন, শুধু ত্বকী নন, এই শহরে আশিক, ভুলু ও চঞ্চলকে হত্যা করা হয়েছে। তাঁদের কোথাও দেখিনি একটি কথা বলতে ও প্রতিবাদ করতে।

তৈমুর আলমকে উদ্দেশ্য করে আইভী আরও বলেন, তিনি যাঁদের প্রার্থী হয়েছেন, তাঁরা (শামীম ওসমান) নাকি তাঁকেও গুলি করে দিয়েছেন। সারাক্ষণ বলেছেন যে তাঁকে শামীম ওসমান গুলি করেছেন। আজ তিনি এ কথা বলছেন না। তিনি এ বিষয়ে একদম চুপ।

তৈমুর আলম খন্দকার ‘গডমাদার’ নিয়ে কথা বলায় আইভী তাঁর পরিবারের সঙ্গে তৈমুরের অতীত ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে বলেন, ‘নিজেকে প্রটেক্ট করার জন্য যদি আমাকে গডমাদার বলেন, পক্ষান্তরে উনি (তৈমুর) তাঁর সন্তানকেই (আইভি) বলছেন। আমি কিন্তু উনাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি চাইলে অনেক কিছু বলতে পারি উনার নামে, কিন্তু বলব না। উনাকে সম্মান করে আমি নির্বাচন চালিয়ে যাব। তৈমুর আলম ওসমান পরিবারের কোলে আশ্রয় নিয়েছেন, আমি সেই কথা বলেছি। উনি যদি তাঁদের পৃষ্ঠপোষকতায় না দাঁড়াতেন, তাহলে চারজন ইউপি চেয়ারম্যান (জাপার) কিন্তু দাঁড়াতেন না।’

আচরণবিধি ভঙ্গের ব্যাপারে তৈমুরের অভিযোগ অস্বীকার করে আইভী বলেন, ‘আমি এর আগে আরও দুটি নির্বাচন করেছি। বিধিনিষেধের বিষয়টি আমার জানা আছে।’ নগরবাসীর জন্য প্রচুর কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষের পক্ষে শতভাগ কাজ করা সম্ভব হয় না। স্থানীয় সরকারের কাজগুলো চলমান প্রক্রিয়া।

 

Previous Post

নাসিক নির্বাচন : জাপার নেতাকর্মীরা সমর্থন দিলে ব্যবস্থা

Next Post

বিধি-নিষেধ : আজ নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

Related Posts

থানার নাকের ডগায় টি-শার্ট-স্টিকার, গ্রেপ্তার ৪
Lead 4

থানার নাকের ডগায় টি-শার্ট-স্টিকার, গ্রেপ্তার ৪

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা
Lead 1

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব
Lead 1

কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

Next Post
বিধি-নিষেধ : আজ নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

বিধি-নিষেধ : আজ নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • থানার নাকের ডগায় টি-শার্ট-স্টিকার, গ্রেপ্তার ৪ 31 Aug, 2026
  • ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা 31 Aug, 2026
  • পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের 31 Aug, 2026
  • মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ 30 Aug, 2026
  • সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ 30 Aug, 2026
  • কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব 30 Aug, 2026
  • রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি ! 30 Aug, 2026
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য