• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ নিয়ে দলের ‘ধূম্রজাল’ কেটে গেছে : নানক

Wednesday, 12 January 2022, 1:03 pm
নারায়ণগঞ্জ নিয়ে দলের ‘ধূম্রজাল’ কেটে গেছে : নানক
5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাদের দলের ভেতরে ‘ধূম্রজাল’ সৃষ্টি হয়েছিল, এখন সেটা কেটে গেছে। দিন শেষে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন জাহাঙ্গীর কবির নানক। এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকারকে নিয়ে তিনি বলেছেন, তাঁর পায়ের তলায় মাটি নেই বলে নির্বাচন থেকে সরে যাওয়ার রাস্তা তৈরি করছেন।

নারায়ণগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। ঢাকার উপকণ্ঠের এই নগরীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের সঙ্গে আইভীর বিরোধ দীর্ঘ দিনের।

দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবারও আইভীকে মনোনয়ন দিলেও শামীম ওসমানদের পরিবার ঘনিষ্ঠদের তাঁর প্রতিদ্বন্দ্বী তৈমুরের প্রচারে দেখা যায়। দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র প্রার্থী হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারিয়েছেন তৈমুর আলম খন্দকার। তবে তাঁর নির্বাচনী প্রচারে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। শামীম ওসমানও তৈমুরের পক্ষে কাজ করছিলেন বলে নৌকার প্রার্থীর শিবির থেকে অভিযোগ করা হয়েছিল।

এরমধ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে এসে এই নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন শামীম ওসমান।

তার পরদিন মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের খানপুরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে দলের ভেতরে ‘ধূম্রজাল’ কেটে যাওয়ার কথা বললেন জাহাঙ্গীর কবির নানক। তৈমুর আলম খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘উনি কখনো বলেন বিএনপির প্রার্থী, আবার কখনো বলেন মানুষের প্রার্থী, আবার কখনো বলেন জনগণের প্রার্থী। উনি এবার বলছেন, কেল্লা ফতে।’

তৈমুর আলম খন্দকারকে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দয়া করে যাইয়েন না, আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের ফলাফলটা দেইখ্যা যান। তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল।’

নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচন নিয়ে উৎসাহ–উদ্দীপনা বয়ে যাচ্ছে। সেই আনন্দময় পরিবেশে কেউ যদি ছন্দপতন ঘটায় তাঁরা তা হতে দেবেন না।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Previous Post

“এবার নাসিক নির্বাচনে ছিনতাইকারী টিটু বিতর্কে তৈমূর !”

Next Post

অপ্রতিরোধ্য মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রক বিটু গ্রেফতার

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
অপ্রতিরোধ্য মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রক বিটু গ্রেফতার

অপ্রতিরোধ্য মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রক বিটু গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সিদ্ধিরগঞ্জে সাবস্টেশনে আগুন, রক্ষা ৩শ কোটি টাকার প্রজেক্ট 02 May, 2026
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য