• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ত্বকী হত্যায় জড়িতরা রাষ্ট্রকেও মানতে চায় না : আইভি

ত্বকী হত্যায় জড়িতরা রাষ্ট্রকেও মানতে চায় না: আইভি

Saturday, 19 March 2022, 7:11 am
ত্বকী হত্যায় জড়িতরা রাষ্ট্রকেও মানতে চায় না : আইভি
11
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ত্বকী হত্যার বিচার কেন হচ্ছে না, তা দেশের মানুষ বুঝতে পারে’

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার হবে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আইভী বলেন, ত্বকী হত্যার বিচার কেন হচ্ছে না, সেটা নারায়ণগঞ্জের লোকজনসহ গোটা দেশের লোকই বুঝতে পারে।

এই হত্যাকাণ্ডে প্রভাবশালী লোকজন জড়িত উল্লেখ করে আইভী বলেন, তাদের চলাফেরা, নিজেদের তারা এমনই মনে করে যে, রাষ্ট্রকেও তারা মানতে চায় না। রাষ্ট্র তাদের ভয় পায় কি না, তা জানি না। তা নাহলে কী এমন গোপন রহস্য যে, এই বাচ্চার (ত্বকী) হত্যাকারীর বিচার হবে না?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরে থেকেই ত্বকী হত্যার বিচার হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুনজরে থেকেই বিচারের ব্যবস্থা হবে। হয়তো সময়ের কিছু কারণে সেটা হচ্ছে না।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ত্বকী পাঠাগার থেকে বই আনার সময় আক্রান্ত হয়। এটা একটা প্রতীকীর মতো যে, আমাদের দেশে সংস্কৃতি চর্চা কেমন বিপদের মধ্যে আছে। সেজন্য আমাদের কর্তব্য হবে দেশে একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করা।

ত্বকী হত্যার বিচার চেয়ে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিচার শুধু নয়, ত্বকীরা যেন নিরাপদে এখানে থাকতে পারে। ত্বকীরা যেন তাদের মেধা, প্রতিভা, সম্ভাবনা বিকশিত করতে পারে। এই সমাজ যেন মানবিক হয়।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ত্বকী হত্যার এক বছর পর ২০১৪ সালের ৫ মার্চ র‍্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয় মোট ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। চার্জশিট আমরা খুব শিগগির জমা দেব। সেই চার্জশিট আজও জমা দেওয়া হলো না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি।

তিনি বলেন, রাষ্ট্র কতটা নিষ্ঠুর, বর্বর হতে পারে তার প্রমাণ এই ত্বকী হত্যা। ১৪৬ বার ত্বকী হত্যার তারিখ ঘুরেছে, তৈরি করে রাখা অভিযোগপত্র আদালতে দেওয়ার জন্য। তারপরও তা দেওয়া হয়নি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ত্বকী মঞ্চের সদস্য জিয়াউল ইসলাম কাজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্বকীর মা রওনক রেহানা। এখানে আরও বক্তব্য রাখেন কবি হালিম আজাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা ফারজানা প্রমুখ।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকী নিখোঁজ হয়। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর খালে কুমুদিনীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মামলাটির তদন্ত শুরু করে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ২৮ মে ২০১৩ উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব এর তদন্তভার গ্রহণ করে।

Previous Post

দোল পূর্ণিমা আজ

Next Post

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, লাশ উদ্ধার

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, লাশ উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য