• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, লাশ উদ্ধার

Sunday, 20 March 2022, 5:22 pm
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, লাশ উদ্ধার
17
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে । এরই মধ্যে দুইজনের রাশ উদ্ধার করেছে আইনশৃংখলা বাহিনী ।

রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের কয়লা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ৬০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ২৫ ও ৩৫ বছরের নারী ।

সাঁতরে তীরে ওঠার পর স্ট্রোক করে মারা গেছেন জয়নাল ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ। তিনি ডুবে যাওয়া এম এম আশরাফউদ্দিন নামে লঞ্চের যাত্রী ছিলেন।

রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি। এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিননগর এলাকায় রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে ।

নিহতের স্বজন বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার লোহার ব্যবসায়ী ওমর ফারুক বলেন, নিহত জয়নাল ভূঁইয়া মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী। সাইট ভিজিটের জন্য গিয়েছিলেন ডেমরায়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জ ফিরছিলেন। বাড়ি ফেরার পথে লঞ্চডুবির ঘটনা ঘটে।

ওমর ফারুক আরও বলেন, ষাটোর্ধ্ব বৃদ্ধ জয়নাল স্ট্রোকের রোগী ছিলেন। লঞ্চ ডোবার পর সাঁতরে তীরে উঠতে পেরেছিলেন তিনি। তীরে ওঠার কিছুক্ষণ পর স্ট্রোক করে মারা যান তিনি।

তাঁর মৃত্যুর খবর পেয়ে শীতলক্ষ্যা নদীরে পূর্ব পাড়ে বন্দরের মাহমুদনগর এলাকায় ভিড় করেন স্বজনরা। নদীর তীরে আহাজারি করছিলেন স্থানীয় একটি ডকইয়ার্ডের মালিক জহির মুন্সি। নিহত জয়নাল তার ভাগনি জামাই।

লঞ্চডুবির ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেছন থেকে এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজটি ঠেলে অনেক দূর নিয়ে যায় যাত্রীবাহী লঞ্চটিকে। পরে লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যায় কার্গো জাহাজটিতে। ডুবে যাওয়া লঞ্চ থেকে সাঁতরে তীরে ওঠা একাধিক যাত্রী জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

jagonews24

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

Previous Post

ত্বকী হত্যায় জড়িতরা রাষ্ট্রকেও মানতে চায় না : আইভি

Next Post

ফতুল্লার ইমন হত্যার রায় : ফাঁসি ৪, যাবজ্জীবন ২ জনের

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
ফতুল্লার ইমন হত্যার রায় : ফাঁসি ৪, যাবজ্জীবন ২ জনের

ফতুল্লার ইমন হত্যার রায় : ফাঁসি ৪, যাবজ্জীবন ২ জনের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য