সোনারগাঁও প্রতিনিধি :
সোনারগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান একই এলাকার ছকির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল ছোট্ট সাফওয়ান। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক পর্যায়ে অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায় শিশুটিকে। দ্রুত উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। পরিবারের অসতর্কতার ফাঁকেই এই দুর্ঘটনা ঘটে যায়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
সতর্কতার প্রয়োজন
এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি সর্বক্ষণ নজরদারি এবং বাড়ির আশপাশের পুকুর বা জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন









Discussion about this post