• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানের বন্ধু ইকবালের পাশে নতুন ভূমিকায় সেই মান্না

শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড়

Wednesday, 10 June 2026, 1:56 am
শামীম ওসমানের বন্ধু ইকবালের পাশে নতুন ভূমিকায় সেই মান্না

Oplus_131072

18
SHARES
57
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জে এক সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ ব্যক্তি ও তার দীর্ঘদিনের সরকারি ব্যক্তিগত সহকারী (পিএস) হাফিজুর রহমান মান্না এখন রহস্যময়ভাবে আড়ালে।

নানা অভিযোগে আলোচনায় থাকা এই ব্যক্তিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—কোথায় এখন মান্না ?

স্থানীয় সূত্র ও রাজনৈতিক মহলের দাবি, শামীম ওসমানের ক্ষমতার ছায়ায় থেকেই মান্না নারায়ণগঞ্জে একপ্রকার ‘ছায়া শাসক’ হিসেবে গড়ে ওঠেন।

প্রশাসনের বদলি-বাণিজ্য, সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি বিএনপি ঘরানার কিশোরগঞ্জের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান ইকবালের সঙ্গে মান্নাকে নিয়মিত দেখা যাচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

এমনকি তাকে ইকবালের সরকারি পিএস হিসেবেও কাজ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। সংসদ ভবনেও তার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক মহলে আরও আলোচনা রয়েছে, শামীম ওসমান ও ইকবালের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে তাদের নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

৮ জুন (রোববার) সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলার সময়ও ইকবালের পাশে মান্নাকে দেখা গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

মান্নার অতীত কার্যক্রম ঘিরেও রয়েছে বিতর্ক।

২০২৩ সালে নারায়ণগঞ্জের একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের  বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সমালোচনার জন্ম দেন তিনি।

অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশ বন্ধ করতেই এই মামলা করা হয়েছিল।

২০০৯ সালে সরকারি পিএস হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রায় দেড় দশক ধরে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন মান্না।

এই সময়ে তিনি সরকারি সকল টেন্ডারবাজি,  সুযোগ-সুবিধা ভোগের পাশাপাশি বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে শত শত কোটি টাকার কমিশন আদায় করা হয়েছে।

এমনকি প্রতিটি টেন্ডারে নির্দিষ্ট হারে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শামীম ওসমান পলাতক থাকা অবস্থায় এখনো গণপূর্তির টেন্ডার নিয়ে লুটপাটের কর্মযজ্ঞ চালাতে বিদেশে বসেই মান্না ও ইকবালের মাধ্যমে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে অত্যন্ত গোপনে নানান লুটপাটের ছক তৈরি করে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রাজনৈতিক নেতা অভিযোগ করেন, “শামীম ওসমানের ছত্রছায়ায় থেকে মান্না কার্যত নারায়ণগঞ্জে দ্বিতীয় গডফাদারে পরিণত হয়েছিল।”

এছাড়া প্রশাসনিক বদলি বাণিজ্য, বিশেষ করে থানার ওসি পদে বদলি নিয়েও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

গণমাধ্যমকর্মীদের একটি অংশও এ বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।

বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা মান্না নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদ দখল করে সেখানেও অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর শামীম ওসমান ও তার ঘনিষ্ঠরা আত্মগোপনে চলে যাওয়ার পর থেকেই মান্নার অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। অনেক ভুক্তভোগী এখন তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

তাদের মতে, “মান্নাকে আইনের আওতায় আনতে পারলেই নারায়ণগঞ্জের বহু অন্ধকার অধ্যায়ের তথ্য বেরিয়ে আসবে।”

তবে এসব অভিযোগের বিষয়ে হাফিজুর রহমান মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

Previous Post

ফতুল্লা থানা 'গুলিবর্ষণ মামলা'র আসামি অভির আড্ডাখানা !

Next Post

ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য