• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় হকার্স মার্কেট দখল নিয়ে গুলি- বোমা, আহত ১০

ফতুল্লায় হকার্স মার্কেট দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি-বোমায় আতঙ্ক

Tuesday, 18 August 2026, 11:36 pm
ফতুল্লায় হকার্স মার্কেট দখল নিয়ে গুলি- বোমা, আহত ১০

Oplus_131072

3
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় হকার্স মার্কেটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের লোকজন ফাঁকা গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বলে স্থানীয়দের অভিযোগ। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারা হকার্স মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্বপন, খোকন ও শুভ নামে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর বায়তুল মোকাররম হকার্স কল্যাণ সমিতির উদ্যোগে সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় জমি কিনে হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে মার্কেটটির নির্মাণকাজ চলমান। তবে মার্কেটের মালিকানা, নিয়ন্ত্রণ ও দখল নিয়ে সমিতির সাবেক কোষাধ্যক্ষ রফিক ইসলাম সরকারসহ এক পক্ষের সঙ্গে সমিতির অন্যান্য সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধের জেরে সমিতির দুই পক্ষকেই মার্কেট থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজ্জাক বেপারী মার্কেটটির নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবসায়ীদের কাছ থেকে ওই মার্কেটকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজ্জাকের নিয়ন্ত্রণ থেকে মার্কেটটি স্থানীয় ওসমান গনির নিয়ন্ত্রণে যায় বলে স্থানীয়দের দাবি। এরই মধ্যে সমিতির সাবেক কোষাধ্যক্ষ রফিক ইসলাম সরকার আবারও মার্কেটটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রফিক ইসলাম সরকার লোকজন নিয়ে মার্কেটের সামনে অবস্থান নেন। খবর পেয়ে ওসমান গনিও লোকজন নিয়ে সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। এতে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতির আগেই সংঘর্ষে জড়িতরা ঘটনাস্থল থেকে সরে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

হকার্স মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ, চাঁদাবাজির অভিযোগ এবং সর্বশেষ প্রকাশ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কেটটির প্রকৃত মালিকানা, নিয়ন্ত্রণ এবং সংঘর্ষের নেপথ্যে কারা রয়েছেন—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Previous Post

মাদক ব্যবসায়ীর মুখে পুলিশের ঘুষের ‘রেট’! অডিও ভাইরাল

Next Post

প্রথম দিনে : এআই ক্যামেরার চোখে ধরা ৪২৮ চালক

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা
Lead 1

কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা

Next Post
প্রথম দিনে : এআই ক্যামেরার চোখে ধরা ৪২৮ চালক

প্রথম দিনে : এআই ক্যামেরার চোখে ধরা ৪২৮ চালক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ no comments   27 Aug, 2026
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
  • আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 25 Aug, 2026
  • বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ 25 Aug, 2026
  • নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি 25 Aug, 2026
  • কিস্তির টাকার চাপে ফতুল্লায় তরুণীর আত্মহত্যা 25 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা 25 Aug, 2026
  • ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার 25 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য