• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রথম দিনে : এআই ক্যামেরার চোখে ধরা ৪২৮ চালক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই নজরদারি: প্রথম দিনেই ৪২৮ মামলা

Wednesday, 19 August 2026, 10:25 pm
প্রথম দিনে : এআই ক্যামেরার চোখে ধরা ৪২৮ চালক

Oplus_131072

2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু ‘অটো ফাইন সিস্টেম’, কমেছে আইন লঙ্ঘন ও দুর্ঘটনার ঝুঁকি; এখনো নিয়ন্ত্রণে আসেনি নিষিদ্ধ থ্রি হুইলার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

দেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে শুরু হয়েছে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে অতিরিক্ত গতি, উল্টো পথে চলাচল, বিপজ্জনক ওভারটেকিং, নির্ধারিত লেন না মানা ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন।

শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা হচ্ছে।

‘অটো ফাইন সিস্টেম’ নামে পরিচিত এ প্রযুক্তি চালুর প্রথম দিনেই ৪২৮টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৯৯টি মামলা হয়েছে অতিরিক্ত গতির কারণে এবং ২৯টি উল্টো পথে চলাচলের জন্য।

তবে পরদিন সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত মামলার সংখ্যা নেমে আসে মাত্র ১৫টিতে। এতে মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরার পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিতে এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। মহাসড়কের উভয় পাশে ৪৯০টি পোলে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি বুলেট ক্যামেরা।

এর পাশাপাশি রয়েছে পিটিজেড ড্রোন ক্যামেরা ও লং-ভিশন ক্যামেরা।

এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোনো গাড়ি নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, বিপজ্জনকভাবে ওভারটেক করলে, উল্টো পথে চললে কিংবা অবৈধভাবে পার্কিং করলে তা প্রযুক্তির মাধ্যমে শনাক্ত হচ্ছে। পরে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে মামলা সংক্রান্ত বার্তা।

প্রযুক্তিনির্ভর এ নজরদারির প্রভাব ইতোমধ্যে মহাসড়কের যান চলাচলে দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। তাদের ভাষ্য, আগে অনেক চালক সুযোগ বুঝে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কিংবা উল্টো পথে চলাচল করলেও এখন ক্যামেরার ভয়ে এসব প্রবণতা কমেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও কমছে।

তবে প্রযুক্তির নজরদারি বাড়লেও মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলারের চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে বিভিন্ন স্থানে উল্টো পথে থ্রি হুইলার ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যাচ্ছে।

চালকদের কেউ কেউ স্বীকার করেছেন, উল্টো পথে চলাচল ঝুঁকিপূর্ণ হলেও সার্ভিস লেনের সীমাবদ্ধতা এবং নির্দিষ্ট গন্তব্যে যেতে দীর্ঘ পথ ঘুরে আসার বিড়ম্বনার কারণে তারা এভাবে চলাচল করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম বলেন, এআই ক্যামেরা স্থাপনের পর সাধারণ মানুষ এর সুফল পাচ্ছেন। মহাসড়কে দুর্ঘটনাও কমেছে। মঙ্গলবার রাত পর্যন্ত ৪২৮টি মামলা হয়েছে।

প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধও কমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ এবং এসব যান মহাসড়কে উঠলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও স্পষ্ট করে বলেছেন, থ্রি হুইলারগুলো বাজার, ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করতে পারবে; কোনো অবস্থাতেই মহাসড়কে উঠতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে পারে। তবে শুধু মামলা ও জরিমানা নয়, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, নিষিদ্ধ যানবাহনের প্রবেশ এবং মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে চলাচল—এসব বিষয়েও সমন্বিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

এআই ক্যামেরার কারণে এখন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙা আগের মতো সহজ নয়। চালকের চোখে ক্যামেরা না পড়লেও ক্যামেরার চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ কমে গেছে।

ফলে প্রযুক্তির নজরদারি যেমন সড়কে শৃঙ্খলা ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে, তেমনি এর কার্যকর বাস্তবায়ন ও নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ।

Previous Post

ফতুল্লায় হকার্স মার্কেট দখল নিয়ে গুলি- বোমা, আহত ১০

Next Post

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য