• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধর্মীয় বিরোধ অবসান : হাইকোর্টের নির্দেশে শুভর দাফন

Thursday, 10 September 2026, 11:22 pm
ধর্মীয় বিরোধ অবসান : হাইকোর্টের নির্দেশে শুভর দাফন
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

হাইকোর্টের নির্দেশে শুভর শেষ বিদায়

পাঁচ দিনের অপেক্ষার অবসান, মুসলিম রীতিতে দাফনের নির্দেশ উচ্চ আদালতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

অবশেষে পাঁচ দিনের অনিশ্চয়তার অবসান হলো। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিতে নিহত শুভ চন্দ্র দাসের (৩০) মরদেহ মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ নির্দেশের মধ্য দিয়ে শুভর শেষকৃত্য নিয়ে চলা পারিবারিক বিরোধ ও আইনি জটিলতার অবসান ঘটল।

এর আগে ধর্মীয় পরিচয় নিয়ে পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী দাবিতে পাঁচ দিন ধরে শুভর মরদেহ সংরক্ষিত ছিল নারায়ণগঞ্জ সদর থানায় হিমায়িত মরদেহবাহী গাড়িতে ।

একদিকে বাবা হরি চন্দ্র দাস দাবি করেন, তার ছেলে জন্মসূত্রে হিন্দু এবং হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার দাহ সম্পন্ন করতে হবে। অন্যদিকে মা, ভাই ও স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের দাবি ছিল—শুভ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মুসলিম রীতি অনুযায়ী তার মরদেহ দাফন করা উচিত।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিহতের মরদেহের শেষকৃত্য সম্পন্ন করাও সম্ভব হচ্ছিল না। পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে।

আদালতে নিহতের স্ত্রী জ্যুথি তার দুই বছরের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এবং শাশুড়ি আয়েশা বেগমের পক্ষ থেকে মুসলিম রীতি অনুযায়ী শুভর মরদেহ দাফনের আবেদন করা হয়। শুনানি শেষে উচ্চ আদালত মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহ দাফনের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমানের তথ্য অনুযায়ী, শুভর বাবা হরি চন্দ্র দাস ও মা আয়েশা বেগমের ২০০৩ সালে বিবাহবিচ্ছেদ হয়।

এরপর শুভ, তার মা, এক ভাই ও এক বোন ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুভ হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘বিল্লাল’ নাম নেন। পরে মুসলিম রীতি অনুযায়ী কাবিনের মাধ্যমে বিয়ে করেন। তার স্ত্রীও মুসলিম এবং তাদের সন্তান রয়েছে।

শুভর ভাই ইবরাহিমের দাবি, তারা দুই ভাই একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সুন্নতে খাতনা করেন। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার রওজাতুস সালেহীন মাদ্রাসায়ও তারা পড়াশোনা করেন।

তবে শুভর বাবা হরি চন্দ্র দাস ছেলের জন্মগত ধর্মীয় পরিচয়কে সামনে রেখে হিন্দু রীতিতে দাহ করার দাবি জানিয়ে আসছিলেন। দুই পক্ষের দাবির কারণেই এতদিন আটকে ছিল শুভর শেষ বিদায়।

পাঁচ দিন হিমঘরে মরদেহ

গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামহলের সামনের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয়। ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের কারণে পাঁচ দিনেও শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয়নি।

এদিকে শুভ হত্যা মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর এক সহযোগীর মাধ্যমে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। পরে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে ঘিরে ফেলে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুভ হত্যার তদন্তের পাশাপাশি এতদিন যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল—‘দাহ নাকি দাফন ?’—উচ্চ আদালতের নির্দেশে তারও অবসান হলো।

এখন আদালতের নির্দেশনা অনুযায়ী মুসলিম ধর্মীয় রীতি মেনেই নিহত শুভ চন্দ্র দাসের মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাঁচ দিনের অপেক্ষা, পারিবারিক বিরোধ ও আইনি জটিলতার পর অবশেষে শেষ বিদায়ের পথে এগোচ্ছেন চাষাঢ়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার এই যুবক।

Previous Post

পিজা শামীম এখন টরন্টোতে, পুত্র ঢাকায়

Next Post

টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ

Related Posts

টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ
Lead 4

টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ

ক্রাইমজোন চনপাড়ায় বাবা-ছেলের ‘অস্ত্রভাণ্ডার
Lead 6

ক্রাইমজোন চনপাড়ায় বাবা-ছেলের ‘অস্ত্রভাণ্ডার

চাষাড়ার সেই কান্নার ছবি এখন জুলাই স্মৃতি জাদুঘরে
Lead 4

চাষাড়ার সেই কান্নার ছবি এখন জুলাই স্মৃতি জাদুঘরে

সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?
Lead 1

সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’?

ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Lead 6

ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশ্যে গুলি, র‍্যাবের উপর হামলা : তবুও অধরা রাসেল-জাহিদ
Lead 1

প্রকাশ্যে গুলি, র‍্যাবের উপর হামলা : তবুও অধরা রাসেল-জাহিদ

Next Post
টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ

টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ no comments   10 Sep, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • টিপুর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ 10 Sep, 2026
  • ধর্মীয় বিরোধ অবসান : হাইকোর্টের নির্দেশে শুভর দাফন 10 Sep, 2026
  • পিজা শামীম এখন টরন্টোতে, পুত্র ঢাকায় 10 Sep, 2026
  • ক্রাইমজোন চনপাড়ায় বাবা-ছেলের ‘অস্ত্রভাণ্ডার 10 Sep, 2026
  • স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন 10 Sep, 2026
  • চাষাড়ার সেই কান্নার ছবি এখন জুলাই স্মৃতি জাদুঘরে 10 Sep, 2026
  • সোনারগাঁয়ে উচ্ছেদ নাকি ‘আইওয়াশ’? 10 Sep, 2026
  • রূপগঞ্জে চাকরির ফাঁদ, উদ্ধার ১০ যুবক – গ্রেপ্তার ২ 10 Sep, 2026
  • ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 10 Sep, 2026
  • তারাব’র ‘ত্রাস’ রুবেল গ্রেপ্তার, এলাকায় স্বস্তি 10 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য