• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মেঘনায় ট্রলারডুবি : নারীর মৃত্যু, নিখোঁজ ৪

Thursday, 24 September 2026, 8:18 pm
মেঘনায় ট্রলারডুবি : নারীর মৃত্যু, নিখোঁজ ৪

Oplus_131072

3
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, নারীর মৃত্যু

নিখোঁজ একই পরিবারের চারজন, ৯ জন জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও একই পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রায়েসা বেগম (৪০)। নিখোঁজরা হলেন—হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। তারা সবাই কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে স্বজনদের নিয়ে ট্রলারে করে রওনা হন তারা। পথে সোনাময়ী এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেয়। পরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। রায়েসা বেগমকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারে যাত্রীদের পাশাপাশি দুটি গরু ও একটি খাসিও পারাপার করা হচ্ছিল।

এদিকে দুর্ঘটনার পর নিখোঁজ চারজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তবে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘নিখোঁজ চারজনকে উদ্ধারে আমাদের ডুবুরি দল গিয়েছিল। তবে রাত হয়ে যাওয়ায় আজ উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। কাল সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু হবে।’

ঘটনার পর নদীর তীরে নিখোঁজ স্বজনদের সন্ধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের ভিড় দেখা যায়। নিখোঁজ চারজনের সন্ধানে শুক্রবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রলারডুবির সঠিক কারণ, ট্রলারে থাকা যাত্রীর সংখ্যা এবং নৌযানটির সক্ষমতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Previous Post

লিবিয়ায় অপহরণ : মুক্তিপণ ৫০ লাখ, গ্রেপ্তার ২

Next Post

রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৫

Related Posts

পুলিশ থেকে বিদায় রাসেল-জায়েদুলের
Lead 1

পুলিশ থেকে বিদায় রাসেল-জায়েদুলের

ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ
Lead 1

ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ

‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত
Lead 1

‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত

রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার
Lead 1

রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার

‘বাবার নামে ৭ কাজ’—পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে দুদক
Lead 1

‘বাবার নামে ৭ কাজ’—পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে দুদক

মুন্সীগঞ্জ কারাগারে তারেক সাঈদকে পিটিয়ে জখম !
Lead 1

মুন্সীগঞ্জ কারাগারে তারেক সাঈদকে পিটিয়ে জখম !

Next Post
রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৫

রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৫

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৫ 24 Sep, 2026
  • মেঘনায় ট্রলারডুবি : নারীর মৃত্যু, নিখোঁজ ৪ 24 Sep, 2026
  • লিবিয়ায় অপহরণ : মুক্তিপণ ৫০ লাখ, গ্রেপ্তার ২ 23 Sep, 2026
  • পুলিশ থেকে বিদায় রাসেল-জায়েদুলের 23 Sep, 2026
  • ঔদ্ধত্যের শাস্তি, কিশোরগঞ্জ কারাগারে তারেক সাঈদ 23 Sep, 2026
  • স্ত্রীকে ছুরিকাঘাত, ফতুল্লায় স্বামীর ফাঁস 23 Sep, 2026
  • ‘অটো রাসেল’ এবার চাকরিচ্যুত 23 Sep, 2026
  • রূপগঞ্জে ‘কুত্তা শ্রাবণ’সহ ৪ জন গ্রেপ্তার 23 Sep, 2026
  • চাঁদাবাজি : গ্রেফতারের পর দল থেকেও বহিষ্কার ফয়সাল 22 Sep, 2026
  • ‘বাবার নামে ৭ কাজ’—পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে দুদক 22 Sep, 2026
No Result
View All Result
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য