• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পূর্বাচলে মাটি ভরাট বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Sunday, 28 August 2022, 8:55 pm
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে পূর্বাচল প্রকল্পেন পাশেই দাউদপুর ইউনিয়নের মেরিন সিটি নামে একটি আবাসন প্রকল্পের অধীনে আড়াই হাজার বিঘা কৃষি জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

আদেশে আদালত ওই আবাসন প্রকল্পের মাটি ভরাটের কাজ বন্ধ করে এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছেন।

আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ‍রুল জারি করেছেন আদালত। পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে ভূমিসচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিবেশ ও বন জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয় সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্চ সাব-রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) দাউদপুর ইউনিয়ন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মেরিন গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২৮ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট তানজিম রাফীদ। আর রারাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিরনাল ও নোয়াগাঁও মৌজার তীরমারাজিন্দা, তিনউলপ, টেকদাসেরদিয়া, বড়ো আমদিয়া ও নোয়াগাঁও এলাকায় এই আবাসন প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে।

এ বিষয়ে ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাট করছে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে গত ১০ আগস্ট রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের বালু ভরাট বন্ধ করতে বলেছেন। আর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে। হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি।

রিট আবেদন অনুযায়ী জানা যায়, রূপগঞ্জ এলাকার বাসিন্দা এ কে এম তমিজ উদ্দিন রাজসহ ১২ জন স্থানীয় বাসিন্দা এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয়, ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাব রেজিস্ট্রারসহ ১৩ জনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে পূর্বাচল মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আইনজীবী মাহিন বলেন, মেরিন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের ‘পূর্বাচল মেরিন সিটি’ প্রকল্পের নামে রূপগঞ্জ থানার দাউপুর ইউনিয়ন এলাকায় আড়াই হাজার বিঘা জমিতে ‘অবৈধভাবে’ বালু ভরাট করা হয়েছে। আদালত শুনানি শেষে রুল জারি করেছে এবং বালু ভরাটের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।

‘জেলা প্রশাসক, রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, দাউদপুর ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি) ও রূপগঞ্জ থানার ওসিকে বালু ভরাট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।’

সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, ‘মেরিন সিটি প্রকল্প এলাকায় বালু ভরাট কাজ বন্ধ আছে, এ বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ের একটি প্রতিবেদন আমরা উপস্থাপন করেছি। কিন্তু রিটকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, সেখানে বালু ভরাট চলছে। শুনানি শেষে আদালত তিন মাসের জন্য বালু ভরাট বন্ধ এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে বলেছেন।’

স্থানীয়দের কৃষি জমি, পুকুর ও বাড়িঘর ‘অবৈধভাবে’ দখল করে সেখানে বালু ভরাট কার্যক্রম চলছে বলে জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয় রিটে। ওই এলাকার বাসিন্দা এ কে এম তজিম উদ্দিনসহ ১২ জনের পক্ষে আইনজীবী মাহিন এম রহমান গত ১০ অগাস্ট এ রিট আবেদন করেন। স্থানীয়দের কৃষিজমি, পুকুর ও বাড়িঘর ‘অবৈধভাবে দখল করে’ মেরিন সিটি প্রকল্পের নামে বালু ভরাট কার্যক্রম নিয়ে জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনও আদালতে জমা দিয়েছন তারা।

Previous Post

বাধা চাঁদাবাজি : ‘দূষণ রোধে না.গঞ্জকে মডেল বানাতে এগোচ্ছে পরিবেশ অধিদপ্তর’

Next Post

“আমরা হিন্দুরা আর বন্দরে থাকতে পারমু না খুনী মামুনের কারণে !”

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ
Lead 6

‘বড় প্রকল্পের’ ফাঁদে ৮ কোটি ১৩ লাখ ! আটক জাবেদ

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’
Lead 6

ফতুল্লায় সরকারি জমি নিয়ে বিএনপির ‘দখলযুদ্ধ’

নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত
Lead 6

নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

Next Post
“আমরা হিন্দুরা আর বন্দরে থাকতে পারমু না খুনী মামুনের কারণে !”

“আমরা হিন্দুরা আর বন্দরে থাকতে পারমু না খুনী মামুনের কারণে !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য