• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অভিযুক্ত রেহাই, ছাত্রী বহিষ্কার—বিতর্কে স্কুল কর্তৃপক্ষ

Friday, 7 August 2026, 11:22 pm
অভিযুক্ত রেহাই, ছাত্রী বহিষ্কার—বিতর্কে স্কুল কর্তৃপক্ষ

Oplus_131072

6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি: অপরাধী নয়, শাস্তি ভুক্তভোগীর—টিসি দিয়ে বহিষ্কার, নীরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাথি মেরে উত্ত্যক্ত করার ন্যক্কারজনক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিস্ময়করভাবে, এই ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী ছাত্রীকেই বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে—যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হাঁটছিল। হঠাৎ পেছন থেকে এক কিশোর এসে তাদের একজনকে পরপর লাথি মারে। ছাত্রীটি প্রতিবাদ করলে তাকে আবারও লাথি মারা হয়। পুরো ঘটনাটি আরেকজন মোবাইল ফোনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একজন পোশাক কারখানার শ্রমিক। অভিযুক্ত কিশোর, যার বয়স সাড়ে ১১ বছর, স্থানীয় রায়েরটেক এলাকার ভাড়াটিয়া পরিবারের সন্তান।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক মাস আগে ঘটে যাওয়া এই ঘটনাটি দীর্ঘদিন চাপা থাকলেও ভিডিও ভাইরাল হওয়ার পর তা সামনে আসে। এদিকে অভিযুক্ত কিশোরকে নিয়ে একটি তথাকথিত ‘সালিসি’ বৈঠকের ভিডিওও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে কান ধরে ওঠবস করিয়ে ‘মাফ চাওয়ানো’ হয়—যা আইনি বিচারের পরিবর্তে সামাজিক প্রহসন বলেই মনে করছেন সচেতন মহল।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, স্কুল কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘স্কুলের বাইরের ঘটনা’ উল্লেখ করে দায় এড়ালেও, শাস্তি হিসেবে ভুক্তভোগী ছাত্রীকে টিসি দিয়ে বের করে দিয়েছে। একই ঘটনায় আরেক ছাত্রীকেও বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়েকে লাথি মেরে অপমান করা হয়েছে, অথচ বিচার তো দূরের কথা—উল্টো আমার মেয়েকেই স্কুল থেকে বের করে দেওয়া হলো। আমরা গরিব মানুষ, এখন অন্য স্কুলে ভর্তি করাতে হবে।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। ঘটনাটি স্কুলের বাইরে ঘটায় স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।”

এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এখনো ভুক্তভোগীর পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে সচেতন মহলের প্রশ্ন—একটি শিশুকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পরও কেন প্রশাসন স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছে না? কেন অভিযুক্তকে আইনের আওতায় না এনে ‘সালিস’ নামের প্রহসনে দায় সেরে ফেলা হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন—কেন অপরাধের শিকার এক শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত করা হলো?

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের জন্য বিপজ্জনক বার্তা বহন করে। এতে একদিকে যেমন অপরাধীরা উৎসাহ পায়, অন্যদিকে ভুক্তভোগীরা আরও বেশি নিরাপত্তাহীনতায় ভোগে।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী শিক্ষার্থীর শিক্ষাজীবন পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Previous Post

জুলাই সনদ নিয়ে আবার বসার আহ্বান জানালেন আউয়াল

Next Post

বন্দরে গ্যাস দুর্ঘটনায় মৃত্যু শিশুর, সংকটে বাবা ও মা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
বন্দরে গ্যাস দুর্ঘটনায় মৃত্যু শিশুর, সংকটে বাবা ও মা

বন্দরে গ্যাস দুর্ঘটনায় মৃত্যু শিশুর, সংকটে বাবা ও মা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য